হিলি স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা ১০ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বন্দরে কোনো বাণিজ্যিক কার্যক্রম চলবে না। তবে চেকপোস্টের মাধ্যমে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম রোববার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সংগঠনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভারতের ব্যবসায়ীদেরও ইতোমধ্যে এ বিষয়ে অবহিত করা হয়েছে। বন্দরের বেসরকারি ওয়্যারহাউজ ও পানামা পোর্টের অভ্যন্তরেও পণ্য লোড-আনলোড কার্যক্রম এই ১০ দিনে বন্ধ থাকবে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, সীমান্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। ইমিগ্রেশনের কার্যক্রম সপ্তাহের ৭ দিনই চালু থাকবে। হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আমীর হামজা বলেন, সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা ১০ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বন্দরে কোনো বাণিজ্যিক কার্যক্রম চলবে না। তবে চেকপোস্টের মাধ্যমে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম রোববার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সংগঠনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভারতের ব্যবসায়ীদেরও ইতোমধ্যে এ বিষয়ে অবহিত করা হয়েছে। বন্দরের বেসরকারি ওয়্যারহাউজ ও পানামা পোর্টের অভ্যন্তরেও পণ্য লোড-আনলোড কার্যক্রম এই ১০ দিনে বন্ধ থাকবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, সীমান্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। ইমিগ্রেশনের কার্যক্রম সপ্তাহের ৭ দিনই চালু থাকবে।
হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আমীর হামজা বলেন, সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি ছুটি ব্যতীত কাস্টমস অফিসের দাপ্তরিক কাজ নিয়মমাফিক চলবে।
What's Your Reaction?