হিলির সরকারি গুদামে ধান সংগ্রহে সিন্ডিকেট, তদন্তের আশ্বাস প্রশাসন
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি সরকারি খাদ্য গুদামে (এলএসডি) চলতি বোরো মৌসুমের ধান সংগ্রহ কার্যক্রমে সিন্ডিকেটের প্রভাবে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষক তালিকায় নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নাম্বারের অসঙ্গতি, তালিকাভুক্ত কৃষকদের ধান জমা দিতে না পারা এবং একজনের মোবাইল নম্বর একাধিক কৃষকের নামে ব্যবহারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
What's Your Reaction?
