হুইল চেয়ার বিতরণ করলেন হুইপ আখতারুজ্জামান
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটায় উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপির অর্থায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রায়হান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক এবং বীর মুক্তিযোদ্ধারা।
অনুষ্ঠানে হুইপ বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।