হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে হুথি গোষ্ঠীর যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে। তিনি দাবি করেন, হুথিরা ইরানের প্রক্সি বা প্রতিনিধিত্বকারী একটি গোষ্ঠী। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, প্রায় এক বছর আগে যুক্তরাষ্ট্র হুথিদের ওপর খুব শক্তিশালী হামলা চালিয়েছিল এবং এরপর থেকে গোষ্ঠীটি দায়িত্বশীল আচরণ করছিল। তবে তিনি অভিযোগ করেন, গত রাতে হুথিরা সৌদি আরবের দুটি জাহাজ লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে। ট্রাম্প সতর্ক করে বলেন, যদি এ ধরনের হামলা আবারও হয়, তাহলে এর জন্য ইরানকে দায়ী করা হবে। তিনি বলেন, হুথিরা ইরানের প্রক্সি হিসেবে কাজ করে এবং এমন পরিস্থিতিতে ইরান ও হুথি উভয়ের বিরুদ্ধেই কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow