হেলথ প্রমোশনে একসঙ্গে কাজ করবে কুয়েট ও ডাব্লিউবিবি ট্রাস্ট
দেশে স্বাস্থ্য উন্নয়ন (হেলথ প্রমোশন) কার্যক্রম আরও জোরদার করতে যৌথভাবে কাজ করবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট। এ লক্ষ্যকে সামনে রেখে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কুয়েটের আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই হয়। পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্য উন্নয়ন একটি সমন্বিত প্রক্রিয়া, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে সুস্থ জীবনধারা গড়ে তুলতে সহায়তা করে। সুস্বাস্থ্য নিশ্চিত করতে ব্যক্তিগত সচেতনতা ও দায়িত্বশীল আচরণের পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির সুরক্ষা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনকেও গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুয়েটের ইউআরপি বিভাগের অধ্যাপক ড. তুষার কান্তি রায় ও ডাব্লিউবিবি ট্রাস্টের স্বাস্থ্য অধিকার বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দা আনন্যা রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুয়েটের ইউআরপি বিভাগের বিভাগ
দেশে স্বাস্থ্য উন্নয়ন (হেলথ প্রমোশন) কার্যক্রম আরও জোরদার করতে যৌথভাবে কাজ করবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট। এ লক্ষ্যকে সামনে রেখে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কুয়েটের আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই হয়। পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্য উন্নয়ন একটি সমন্বিত প্রক্রিয়া, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে সুস্থ জীবনধারা গড়ে তুলতে সহায়তা করে। সুস্বাস্থ্য নিশ্চিত করতে ব্যক্তিগত সচেতনতা ও দায়িত্বশীল আচরণের পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির সুরক্ষা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনকেও গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুয়েটের ইউআরপি বিভাগের অধ্যাপক ড. তুষার কান্তি রায় ও ডাব্লিউবিবি ট্রাস্টের স্বাস্থ্য অধিকার বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দা আনন্যা রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুয়েটের ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মনজুর মোর্শেদ, ডাব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী ও সিয়ামের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মাসুম বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ডাব্লিউবিবি ট্রাস্টের কমিউনিকেশন অফিসার শানজিদা আক্তার, প্রকল্প কর্মকর্তা মো. ইমরান মিয়া, কুয়েটের শিক্ষক-শিক্ষার্থী এবং ডাব্লিউবিবি ট্রাস্টের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে কুয়েটের কয়েকজন শিক্ষার্থী সম্প্রতি ডাব্লিউবিবি ট্রাস্টে সম্পন্ন করা ইন্টার্নশিপের অভিজ্ঞতা তুলে ধরেন। পরে সমঝোতা স্মারক স্বাক্ষর ও শিক্ষার্থীদের মধ্যে ইন্টার্নশিপ সনদপত্র বিতরণ করা হয়।
সমঝোতা স্মারকের আওতায় ভবিষ্যতে হেলথ প্রমোশন, গবেষণা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, শিক্ষার্থীদের সম্পৃক্ততা, নীতিগত সংলাপ এবং কমিউনিটিভিত্তিক স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে যৌথভাবে কাজ করবে কুয়েট ও ডাব্লিউবিবি ট্রাস্ট।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার মধ্যে এ ধরনের অংশীদারিত্ব তরুণদের স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ততা বাড়াবে এবং সুস্থ, নিরাপদ ও টেকসই সমাজ গঠনে ভূমিকা রাখবে। হেলথ প্রমোশন কেবল চিকিৎসাসেবার বিষয় নয়, বরং ব্যক্তি ও সমাজকে সুস্থ জীবনধারা গড়ে তুলতে সক্ষম করার একটি ধারাবাহিক প্রক্রিয়া।
তারা আরও বলেন, শিক্ষা, গবেষণা ও কমিউনিটি কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে এ সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একইসঙ্গে শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
ইএইচটি/এমএএইচ/
What's Your Reaction?