হেলে পড়া গাছে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা আট যাত্রী আহত

পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে আট যাত্রী আহত হয়েছে। বুধবার (২৭ মে) সকাল পৌনে ৯টার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া প্রবেশের পথে এ দুঘর্টনা ঘটে৷ ঝড়ে হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা আহত হন। ঘটনার পর স্থানীয়রা তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা আট যাত্রী ছিটকে নিচে পড়ে যায়। আহতরা হলেন- রবিন (২৩), হেলাল (৪০), সায়মন (২২), তামিম (১৭), জোনায়েদ (২১), নাঈম (২০), আউয়াল (৪৫), মাহমুদুল হাসান (২৩)। আহতদের মধ্যে জুনায়েদ হাসানের হাত ভেঙে গেছে। বাকিরা মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পায়। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অনিক দেব জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। এর মধ্যে জোনায়েদ হাসানের হাত ভেঙ্গে গেছে। তবে সবাই শঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি

হেলে পড়া গাছে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা আট যাত্রী আহত

পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে আট যাত্রী আহত হয়েছে। বুধবার (২৭ মে) সকাল পৌনে ৯টার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া প্রবেশের পথে এ দুঘর্টনা ঘটে৷ ঝড়ে হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা আহত হন।

ঘটনার পর স্থানীয়রা তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা আট যাত্রী ছিটকে নিচে পড়ে যায়।

আহতরা হলেন- রবিন (২৩), হেলাল (৪০), সায়মন (২২), তামিম (১৭), জোনায়েদ (২১), নাঈম (২০), আউয়াল (৪৫), মাহমুদুল হাসান (২৩)। আহতদের মধ্যে জুনায়েদ হাসানের হাত ভেঙে গেছে। বাকিরা মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পায়।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অনিক দেব জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। এর মধ্যে জোনায়েদ হাসানের হাত ভেঙ্গে গেছে। তবে সবাই শঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

আবুল হাসনাত মো. রাফি/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow