হোটেলে নারীদের গোসলের ভিডিওধারণ, শ্রীলঙ্কার ২ ক্রিকেটার গ্রেপ্তার

হোটেলের বাথরুমে নারীদের গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে তোলা হলে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়। ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো’র খবরে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে কলম্বোর নারাহেনপিতা এলাকার একটি হোটেলে অবস্থানরত নারী অতিথিরা অভিযোগ করেন, বাথরুমে থাকা অবস্থায় মোবাইল ফোন দিয়ে তাদের ভিডিও ধারণ করা হচ্ছে। এ অভিযোগের ভিত্তিতেই পুলিশ দুই ক্রিকেটারকে আটক করে। পুলিশ জানায়, প্রাথমিক শুনানির জন্য তাদের আলুতকাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত ৫ লাখ শ্রীলঙ্কান রুপিতে তাদের জামিন মঞ্জুর করেন এবং আগামী ২৫ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন। নারাহেনপিতা থানা পুলিশ বর্তমানে তদন্ত করছে, ধারণকৃত ভিডিওগুলো কোনো অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না। এদিকে, ঘটনার পরও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএসসি) কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে দেশটির ক্রিকেট প্রশাসনে চলমান অস্থিরতার মধ্যেই ঘটনাটি ঘটেছে। সরকারের সিদ্ধান্তে সম্প্রতি বোর্ডের আগের নেতৃত্ব অপসারণ করে একটি ‘ট্রান্সফরমেশন কমিটি’ গঠন ক

হোটেলে নারীদের গোসলের ভিডিওধারণ, শ্রীলঙ্কার ২ ক্রিকেটার গ্রেপ্তার

হোটেলের বাথরুমে নারীদের গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে তোলা হলে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়।

ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো’র খবরে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে কলম্বোর নারাহেনপিতা এলাকার একটি হোটেলে অবস্থানরত নারী অতিথিরা অভিযোগ করেন, বাথরুমে থাকা অবস্থায় মোবাইল ফোন দিয়ে তাদের ভিডিও ধারণ করা হচ্ছে। এ অভিযোগের ভিত্তিতেই পুলিশ দুই ক্রিকেটারকে আটক করে।

পুলিশ জানায়, প্রাথমিক শুনানির জন্য তাদের আলুতকাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত ৫ লাখ শ্রীলঙ্কান রুপিতে তাদের জামিন মঞ্জুর করেন এবং আগামী ২৫ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

নারাহেনপিতা থানা পুলিশ বর্তমানে তদন্ত করছে, ধারণকৃত ভিডিওগুলো কোনো অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না।

এদিকে, ঘটনার পরও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএসসি) কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে দেশটির ক্রিকেট প্রশাসনে চলমান অস্থিরতার মধ্যেই ঘটনাটি ঘটেছে।

সরকারের সিদ্ধান্তে সম্প্রতি বোর্ডের আগের নেতৃত্ব অপসারণ করে একটি ‘ট্রান্সফরমেশন কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটিতে জায়গা পেয়েছেন সাবেক কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, রোশান মহানামা, সিধাথ ওয়েত্তিমুনি। সাবেক সংসদ সদস্য ইরান বিক্রমারত্নে কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর অভিযুক্ত ক্রিকেটারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি খেলোয়াড়দের নৈতিকতা ও শৃঙ্খলা রক্ষা এখন শ্রীলঙ্কান ক্রিকেটের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow