হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই হ্যাটিট্রক করে নতুন ইতিহাস গড়লেন উসমান দেম্বেলে। বিশ্বকাপে গত ৩২ বছরের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে প্রথমার্ধে প্রতিপক্ষের জালে তিনবার বল জড়ানোর অবিস্বরণীয় কীর্তি গড়লেন ফ্রান্সের এই তারকা ফুটবলার।  গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ শক্তিশালী নরওয়ের মুখোমুখি হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আর এই ম্যাচের প্রথমার্ধের আগেই হ্যাটট্রিক তুলে নিয়েছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড। তার তিন গোলের মধ্যে দুটিতেই অ্যাসিস্ট করেছেন কিলিয়ান এমবাপ্পে। এদিকে, দেম্বেলের ম্যাজিকে ৩-১ গোলে এগিয়ে রয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। এই সময়ে এক গোল পরিশোধ করেছে নরওয়ে। বিশ্বকাপের আই গ্রুপে চ্যাম্পিয়ন নির্ধারণী গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে ফ্রান্স ও নরওয়ে। তবে এই ম্যাচে বড় চমক হিসেবে নরওয়ের প্রধান তারকা খেলোয়াড়দের অনেকেই শুরুর একাদশে নেই।  এর মধ্যে রয়েছেন বিশ্ববিখ্যাত স্ট্রাইকার এর্লিং হ্যালান্ড ও মিডফিল্ডার ওডেগার্ড। একাদশে মোট ১০টি পরিবর্তন। অবশ্য, কিলিয়ান এমবাপ্পে, ওলিসে, ডুয়ে, ওসমান ডেম্বেলেদের মাধ্যমে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছে ফ্রান্স। নরওয়ে ও ফ্রান্স দুই

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই হ্যাটিট্রক করে নতুন ইতিহাস গড়লেন উসমান দেম্বেলে। বিশ্বকাপে গত ৩২ বছরের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে প্রথমার্ধে প্রতিপক্ষের জালে তিনবার বল জড়ানোর অবিস্বরণীয় কীর্তি গড়লেন ফ্রান্সের এই তারকা ফুটবলার। 
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ শক্তিশালী নরওয়ের মুখোমুখি হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আর এই ম্যাচের প্রথমার্ধের আগেই হ্যাটট্রিক তুলে নিয়েছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড। তার তিন গোলের মধ্যে দুটিতেই অ্যাসিস্ট করেছেন কিলিয়ান এমবাপ্পে। এদিকে, দেম্বেলের ম্যাজিকে ৩-১ গোলে এগিয়ে রয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। এই সময়ে এক গোল পরিশোধ করেছে নরওয়ে।

বিশ্বকাপের আই গ্রুপে চ্যাম্পিয়ন নির্ধারণী গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে ফ্রান্স ও নরওয়ে। তবে এই ম্যাচে বড় চমক হিসেবে নরওয়ের প্রধান তারকা খেলোয়াড়দের অনেকেই শুরুর একাদশে নেই।  এর মধ্যে রয়েছেন বিশ্ববিখ্যাত স্ট্রাইকার এর্লিং হ্যালান্ড ও মিডফিল্ডার ওডেগার্ড। একাদশে মোট ১০টি পরিবর্তন। অবশ্য, কিলিয়ান এমবাপ্পে, ওলিসে, ডুয়ে, ওসমান ডেম্বেলেদের মাধ্যমে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছে ফ্রান্স।

নরওয়ে ও ফ্রান্স দুই দলই ইতোমধ্যে গ্রুপ পর্বে তাদের প্রথম দুই ম্যাচ জিতে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে। ফলে এই ম্যাচ মূলত গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বর্তমানে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। তাই ড্র করলেই দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাবে। অন্যদিকে, নরওয়ের লক্ষ্য গ্রুপের শীর্ষে ওঠা। কেননা পরবর্তী নকআউট পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষের মুখোমুখি হতে গ্রুপের শীর্ষে ওঠার বিকল্প নেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow