১০ খাতে ব্যাংক গ্যারান্টিতে কাঁচামাল আমদানির সুযোগ
রপ্তানিমুখী শিল্পের প্রসার এবং রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়াতে ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিনসহ নতুন ১০টি খাতে বন্ড লাইসেন্স ছাড়াই শুধুমাত্র ব্যাংক গ্যারান্টির মাধ্যমে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেওয়ার প্রস্তাব করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জুয়েলারি শিল্পের আধুনিকায়ন ও রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানি এবং তা থেকে প্রস্তুতকৃত জুয়েলারি রপ্তানি কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য বন্ডেড ওয়্যারহাউস পদ্ধতির আওতায় নতুন প্রজ্ঞাপন জারি করা হবে। অর্থমন্ত্রী জানান, রপ্তানিমুখী শিল্পের বিকাশে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্পজাত পণ্য, ডাইভারসিফাইড পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ সামগ্রী, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরি টাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়াই কেবল ব্যাংক গ্যারান্টির ভিত্তিতে কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হবে। এছাড়া, ব্যাংক গ্যারান্টির মাধ্যমে শুল্কমুক্ত কাঁচামাল আমদানি কর
রপ্তানিমুখী শিল্পের প্রসার এবং রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়াতে ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিনসহ নতুন ১০টি খাতে বন্ড লাইসেন্স ছাড়াই শুধুমাত্র ব্যাংক গ্যারান্টির মাধ্যমে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেওয়ার প্রস্তাব করেছে সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, জুয়েলারি শিল্পের আধুনিকায়ন ও রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানি এবং তা থেকে প্রস্তুতকৃত জুয়েলারি রপ্তানি কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য বন্ডেড ওয়্যারহাউস পদ্ধতির আওতায় নতুন প্রজ্ঞাপন জারি করা হবে।
অর্থমন্ত্রী জানান, রপ্তানিমুখী শিল্পের বিকাশে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্পজাত পণ্য, ডাইভারসিফাইড পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ সামগ্রী, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরি টাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়াই কেবল ব্যাংক গ্যারান্টির ভিত্তিতে কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হবে।
এছাড়া, ব্যাংক গ্যারান্টির মাধ্যমে শুল্কমুক্ত কাঁচামাল আমদানি করে পণ্য রপ্তানির ক্ষেত্রে বর্তমানে বিদ্যমান ন্যূনতম ৩০ শতাংশ মূল্য সংযোজন (ভ্যালু অ্যাডিশন) করার আইনি বাধ্যবাধকতা সম্পূর্ণ বিলোপেরও প্রস্তাব করা হয়েছে।
সরকারের আশা, এ উদ্যোগ দেশের রপ্তানি খাতকে আরও প্রতিযোগিতামূলক করবে এবং নতুন নতুন শিল্পখাতে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
ইএআর/এমএমকে
What's Your Reaction?