১১ হাজারের বেশি অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল রাতেই
বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদরাসায় ১১ হাজারের বেশি প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল আজ রাতেই প্রকাশ করা হবে। বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার মধ্যে এ ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্র। প্রকাশের পর এনটিআরসিএর ওয়েবসাইটে এ ফলাফল পাওয়া যাবে। এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ফল প্রকাশ নিয়ে আমাদের আইটি টিম কাজ করছে। আমরা এখনো অফিসে আছি। আশা করছি রাত ১০টার মধ্যে ফল প্রকাশ করতে পারবো। এর আগে গত শনিবার রাজধানীর ৯টি কেন্দ্রে চার শিফটে প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নিতে ৫৩ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। এএএইচ/বিএ
বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদরাসায় ১১ হাজারের বেশি প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল আজ রাতেই প্রকাশ করা হবে।
বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার মধ্যে এ ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্র।
প্রকাশের পর এনটিআরসিএর ওয়েবসাইটে এ ফলাফল পাওয়া যাবে। এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ফল প্রকাশ নিয়ে আমাদের আইটি টিম কাজ করছে। আমরা এখনো অফিসে আছি। আশা করছি রাত ১০টার মধ্যে ফল প্রকাশ করতে পারবো।
এর আগে গত শনিবার রাজধানীর ৯টি কেন্দ্রে চার শিফটে প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নিতে ৫৩ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন।
এএএইচ/বিএ
What's Your Reaction?