১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাটিং তাণ্ডব চালিয়ে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটার হাবিবুর রহমান সোহান। সিটি ক্লাবের বিপক্ষে মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করে দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতকের নতুন রেকর্ড গড়েছেন তিনি। সোমবার (৮ জুন) ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলের বড় সংগ্রহ গড়ার পথে ঝড়ো ইনিংস খেলেন হাবিবুর রহমান সোহান। মাত্র ৪৫ বলেই তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। এর আগে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল যৌথভাবে মোসাদ্দেক হোসেন সৈকত ও হাবিবুর রহমান সোহানের দখলে। ২০২৩ সালে দুজনই ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে একক মালিকানা নিলেন সোহান। বিধ্বংসী এই ইনিংসে ৫৮ বলে ১৩০ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৮টি চার ও ১৩টি বিশাল ছক্কা। বাংলাদেশের কোনো ব্যাটারের লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে এটি দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড। সম্প্রতি ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন সোহান। কয়েকদিন আগেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাত্র ১৫ বলে ফিফটি করে বাংলাদেশ

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাটিং তাণ্ডব চালিয়ে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটার হাবিবুর রহমান সোহান। সিটি ক্লাবের বিপক্ষে মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করে দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতকের নতুন রেকর্ড গড়েছেন তিনি। সোমবার (৮ জুন) ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলের বড় সংগ্রহ গড়ার পথে ঝড়ো ইনিংস খেলেন হাবিবুর রহমান সোহান। মাত্র ৪৫ বলেই তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। এর আগে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল যৌথভাবে মোসাদ্দেক হোসেন সৈকত ও হাবিবুর রহমান সোহানের দখলে। ২০২৩ সালে দুজনই ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে একক মালিকানা নিলেন সোহান। বিধ্বংসী এই ইনিংসে ৫৮ বলে ১৩০ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৮টি চার ও ১৩টি বিশাল ছক্কা। বাংলাদেশের কোনো ব্যাটারের লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে এটি দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড। সম্প্রতি ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন সোহান। কয়েকদিন আগেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাত্র ১৫ বলে ফিফটি করে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছিলেন তিনি। সোহানের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে ৩২২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় লিজেন্ডস অব রূপগঞ্জ। জবাবে ব্যাট করতে নেমে সিটি ক্লাব ২৪৮ রানে অলআউট হয়ে যায়। ওপেনার সাদিকুর রহমান সেঞ্চুরি করলেও তা দলের পরাজয় এড়াতে পারেনি। ৭৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিজেন্ডস অব রূপগঞ্জ। যদিও শিরোপার লড়াই থেকে অনেক আগেই ছিটকে গেছে রূপগঞ্জ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow