১৪মে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প, তাইওয়ান-বাণিজ্য ইস্যুতে উত্তেজনা চরমে

আগামী ১৪–১৫ মে চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে সফরটি আগে পেছানো হলেও এখন তা ঘিরে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সফরের আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইঙ্গিত দিয়েছে। চীনের ‘এক-চীন নীতি’ এবং তিনটি যৌথ ইশতেহার মেনে আসন্ন ট্রাম্প-শি বৈঠক অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি তাইওয়ান ইস্যুতে আগের মার্কিন প্রশাসনগুলোর দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক দায়িত্ব। বৃহস্পতিবার (৭ মে) এসব মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে লিন জিয়ান বলেন, এটি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের স্থিতিশীল, সুস্থ ও টেকসই উন্নয়নের জন্যও একটি অপরিহার্য পূর্বশর্ত। লিন জিয়ান বলেন, “তাইওয়ান প্রশ্ন চীনের ‘মূল স্বার্থের কেন্দ্রবিন্দু’ এবং চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের রাজনৈতিক ভিত্তির মূল অংশ। জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চীনের অবস্থান অটল। ‘তাইওয়ানের স্বাধীনতা’পন্থী বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড এবং তাইওয়ান প্রণালিতে শান্তি—এ দুটি একে

১৪মে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প, তাইওয়ান-বাণিজ্য ইস্যুতে উত্তেজনা চরমে

আগামী ১৪–১৫ মে চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে সফরটি আগে পেছানো হলেও এখন তা ঘিরে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সফরের আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইঙ্গিত দিয়েছে।

চীনের ‘এক-চীন নীতি’ এবং তিনটি যৌথ ইশতেহার মেনে আসন্ন ট্রাম্প-শি বৈঠক অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি তাইওয়ান ইস্যুতে আগের মার্কিন প্রশাসনগুলোর দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক দায়িত্ব। বৃহস্পতিবার (৭ মে) এসব মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান।

বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে লিন জিয়ান বলেন, এটি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের স্থিতিশীল, সুস্থ ও টেকসই উন্নয়নের জন্যও একটি অপরিহার্য পূর্বশর্ত।
লিন জিয়ান বলেন, “তাইওয়ান প্রশ্ন চীনের ‘মূল স্বার্থের কেন্দ্রবিন্দু’ এবং চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের রাজনৈতিক ভিত্তির মূল অংশ। জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চীনের অবস্থান অটল। ‘তাইওয়ানের স্বাধীনতা’পন্থী বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড এবং তাইওয়ান প্রণালিতে শান্তি—এ দুটি একে অপরের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ।”

শুক্রবার (৮ মে) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, আমরা প্রেসিডেন্ট শি-এর সঙ্গে বৈঠক করতে যাচ্ছি। আমি মনে করি এটি অত্যন্ত চমৎকার হবে। ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, অর্থনৈতিক দিক বিবেচনায় চীনা প্রশাসন ভালো অবস্থানে রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে, আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরে তার সঙ্গে অংশ নিতে সীমিত আকারের একটি সিইও প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্পের ২০১৭ সালের চীন সফরে যেখানে ২৯ জন শীর্ষ ব্যবসায়ী সিইও অংশ নিয়েছিলেন, এবার সেখানে হোয়াইট হাউস ও ট্রেজারি বিভাগ প্রায় এক ডজন মার্কিন কোম্পানির প্রতিনিধিকে আমন্ত্রণ জানানোর বিষয়টি বিবেচনা করেছে বলে পাঁচ সূত্রের মধ্যে তিনজন জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স পুরো আমন্ত্রিত কোম্পানির তালিকা নিশ্চিত করতে পারেনি। তবে সংবাদমাধ্যম সেমাফোর জানিয়েছে, ১৪-১৫ মে সফরের আমন্ত্রণ তালিকায় এনভিদিয়া, অ্যাপল, কোয়ালকম, সিটিগ্রুপ এবং বোয়িং-এর প্রধান নির্বাহীদের নাম রয়েছে। এসব সিইও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আয়োজিত ট্রাম্পের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজেও অংশ নেবেন।

সূত্র: পিপলস ডেইলি চায়না,সিনহুয়া,আনাদোলু এজেন্সি

কেএম 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow