১৪০ রানে অলআউট হওয়া ইংল্যান্ড তুলে নিলো নিউজিল্যান্ডের ৬১ রানে ৬ উইকেট
দুই বছরেরও বেশি সময় পর ইংল্যান্ডের টেস্ট দলে সুযোগ পেয়ে ওলি রবিনসন প্রথম ওভারেই শিকার করলেন ৩ উইকেট। আউট করেছেন নিজিল্যান্ডের ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন আর রাচিন রবীন্দ্রকে। রবিনসনের তোপেই লর্ডসে প্রথম দিন শেষে ৭৯ রানে এগিয়ে ইংল্যান্ড। কিউইরা দিন শেষ করেছে ৬ উইকেটে ৬১ রানে। ভালো বোলিং করেছেন গাস আটকিনসন ও জশ টাংও। ৪ উইকেটই শিকার করেছেন রবিনসন। প্রথম দিন নিউজিল্যান্ডের হয়ে ৩১ রানে অপরাজিত আছেন গ্লেন ফিলিপস। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেছেন ড্যারিল মিচেল। টম ল্যাথাম আউট হয়েছেন আটকিনসনের বলে, টম ব্লান্ডল আউট হয়েছেন টাংয়ের বলে। দাপট দেখিয়েছেন নিউজিল্যান্ডের বোলাররাও। কিউইদের বোলিংয়ে নেতৃত্ব দিয়েছেন কাইল জেমিসন। ৫ উইকেট নিয়েছেন তিনি। ৩টি উইকেট গেছে নাথান স্মিথের ঝুলিতে। উইল ও রুর্ক নিয়েছেন ২টি। তাদের তোপে ১৪০ রানেই গুটিয়ে যায় ব্ল্যাকক্যাপসরা। স্বাগতিক ইংলিশদের হয়ে হ্যারি ব্রুকের ৫৬ রানের ইনিংসটাই তাদের কোনো ব্যাটারের সর্বোচ্চ। ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান এসেছে ডাকেটের ব্যাট থেকে। আইএন
দুই বছরেরও বেশি সময় পর ইংল্যান্ডের টেস্ট দলে সুযোগ পেয়ে ওলি রবিনসন প্রথম ওভারেই শিকার করলেন ৩ উইকেট। আউট করেছেন নিজিল্যান্ডের ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন আর রাচিন রবীন্দ্রকে।
রবিনসনের তোপেই লর্ডসে প্রথম দিন শেষে ৭৯ রানে এগিয়ে ইংল্যান্ড। কিউইরা দিন শেষ করেছে ৬ উইকেটে ৬১ রানে। ভালো বোলিং করেছেন গাস আটকিনসন ও জশ টাংও। ৪ উইকেটই শিকার করেছেন রবিনসন।
প্রথম দিন নিউজিল্যান্ডের হয়ে ৩১ রানে অপরাজিত আছেন গ্লেন ফিলিপস। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেছেন ড্যারিল মিচেল। টম ল্যাথাম আউট হয়েছেন আটকিনসনের বলে, টম ব্লান্ডল আউট হয়েছেন টাংয়ের বলে।
দাপট দেখিয়েছেন নিউজিল্যান্ডের বোলাররাও। কিউইদের বোলিংয়ে নেতৃত্ব দিয়েছেন কাইল জেমিসন। ৫ উইকেট নিয়েছেন তিনি। ৩টি উইকেট গেছে নাথান স্মিথের ঝুলিতে। উইল ও রুর্ক নিয়েছেন ২টি। তাদের তোপে ১৪০ রানেই গুটিয়ে যায় ব্ল্যাকক্যাপসরা।
স্বাগতিক ইংলিশদের হয়ে হ্যারি ব্রুকের ৫৬ রানের ইনিংসটাই তাদের কোনো ব্যাটারের সর্বোচ্চ। ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান এসেছে ডাকেটের ব্যাট থেকে।
আইএন
What's Your Reaction?