১৫ বছরের কিশোরীর বিয়ের আয়োজন পণ্ড, বরের মাকে জরিমানা
চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুর কলোনিপাড়ায় বাল্যবিবাহের আয়োজন পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। এসময় বরের মা মোছা. জামিলা খাতুনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, দামুড়হুদা উপজেলার রামপুর কলোনিপাড়ার ১৫ বছর বয়সি এক কিশোরীর সঙ্গে ঝিনাইদহের মহেশপুরের ভাবদিয়া গ্রামের জুবায়ের হোসেনের (২৫) বিয়ের আয়োজন করা হয়েছিল। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেয়। পরে বাল্যবিবাহ আয়োজনের দায়ে বরের মা মোছা. জামিলা খাতুনকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। হুসাইন মালিক/এসজেডএইচ/জেআইএম
চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুর কলোনিপাড়ায় বাল্যবিবাহের আয়োজন পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। এসময় বরের মা মোছা. জামিলা খাতুনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, দামুড়হুদা উপজেলার রামপুর কলোনিপাড়ার ১৫ বছর বয়সি এক কিশোরীর সঙ্গে ঝিনাইদহের মহেশপুরের ভাবদিয়া গ্রামের জুবায়ের হোসেনের (২৫) বিয়ের আয়োজন করা হয়েছিল। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেয়। পরে বাল্যবিবাহ আয়োজনের দায়ে বরের মা মোছা. জামিলা খাতুনকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
হুসাইন মালিক/এসজেডএইচ/জেআইএম
What's Your Reaction?