‘১৭ বছরের অপকর্ম, দুর্নীতি ২ মাসে দূর করা সম্ভব নয়’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, বিগত ১৭ বছরের দুর্নীতি, ধ্বংস, অপকর্ম আর জঞ্জাল মাত্র দুই মাসেই দূর করা সম্ভব নয়। এ জন্য কিছুটা সময়ের প্রয়োজন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ছনকা এলাকায় ধলেশ্বরী নদীর ভাঙন রোধে অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজের শুভ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। আফরোজা খানম রিতা বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান দিনরাত দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আপনারা বর্তমান সরকারকে সহযোগিতা করুন, সবাই মিলে একটি স্বপ্নের বাংলাদেশ গড়ব।’ তিনি বলেন, বর্তমানে বর্ষা মৌসুম হওয়ায় স্থায়ীভাবে নদী শাসন করা সম্ভব হচ্ছে না। তাই আপাতত জিও ব্যাগ ফেলে নদীর পাড়ের স্কুল, মানুষের ঘরবাড়ি ও আবাদি জমি রক্ষার চেষ্টা চলছে। বর্ষা শেষ হলে স্থায়ী নদী শাসনের কাজ শুরু হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, আপনারা সৎ ও ভালো মনের মানুষকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন, যাতে আমরা তাদের সঙ্গে মিলে আপনাদের অধিকারগুলো যথাযথভাবে পৌঁছে দিতে পারি। এর আগে সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথ

‘১৭ বছরের অপকর্ম, দুর্নীতি ২ মাসে দূর করা সম্ভব নয়’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, বিগত ১৭ বছরের দুর্নীতি, ধ্বংস, অপকর্ম আর জঞ্জাল মাত্র দুই মাসেই দূর করা সম্ভব নয়। এ জন্য কিছুটা সময়ের প্রয়োজন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ছনকা এলাকায় ধলেশ্বরী নদীর ভাঙন রোধে অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজের শুভ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

আফরোজা খানম রিতা বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান দিনরাত দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আপনারা বর্তমান সরকারকে সহযোগিতা করুন, সবাই মিলে একটি স্বপ্নের বাংলাদেশ গড়ব।’

তিনি বলেন, বর্তমানে বর্ষা মৌসুম হওয়ায় স্থায়ীভাবে নদী শাসন করা সম্ভব হচ্ছে না। তাই আপাতত জিও ব্যাগ ফেলে নদীর পাড়ের স্কুল, মানুষের ঘরবাড়ি ও আবাদি জমি রক্ষার চেষ্টা চলছে। বর্ষা শেষ হলে স্থায়ী নদী শাসনের কাজ শুরু হবে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, আপনারা সৎ ও ভালো মনের মানুষকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন, যাতে আমরা তাদের সঙ্গে মিলে আপনাদের অধিকারগুলো যথাযথভাবে পৌঁছে দিতে পারি।

এর আগে সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, অতীতের সকল অনিয়ম ও দুর্নীতিমুক্ত করে বাংলাদেশ বিমানকে একটি স্বচ্ছ, মানবিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা হবে।

তিনি আরও বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের লক্ষ্য। অসহায় মানুষ যাতে সুশাসন থেকে বঞ্চিত না হয়, সে জন্য আইনজীবী ও বিচারকদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow