১৮ মার্চ : ইতিহাসের এই দিনে
একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা ও উন্নয়নকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস। সেই সঙ্গে উন্মোচিত হয় পৃথিবীর নতুন নতুন দিগন্ত। পেছন ফিরে তাকালে জানা যায়, আজকের এই দিনে এমন অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে।
আজ বুধবার, ১৮ মার্চ ২০২৬। আসুন জেনে নেওয়া যাক ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়—
ঐতিহাসিক ঘটনাবলি
৬৩৩: খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলিম বাহিনী মুরতাদদের বিরুদ্ধে বিজয় লাভ করে।
১৭৯৩: ফরাসিরা অস্ট্রিয়ানদের কাছে নিরডুইনডেনের যুদ্ধে পরাজিত হয়।
১৮৭১: প্যারিসে বিশ্বের প্রথম শ্রমিক শ্রেণির সরকার ‘প্যারিস কমিউন’ প্রতিষ্ঠিত হয়।
১৯২১: পোল্যান্ড ও রাশিয়ার মধ্যে রিগা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৬৫: সোভিয়েত নভোচারী আলেক্সেই লিওনভ প্রথম মানুষ হিসেবে মহাশূন্যে হাঁটেন।
১৯৯২: দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিলোপের প্রশ্নে আয়োজিত গণভোটে শ্বেতাঙ্গরা সংখ্যাধিক্য ভোটে সংস্কারের পক্ষে রায় দেয়।
জন্ম
১৮৩৭: মার্কিন যুক্তরাষ্ট্রের ২২তম ও ২৪তম প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড।
১৮৫৮: ডিজেল ইঞ্জিনের উদ্ভাবক

১৮৫৮: ডিজেল ইঞ্জিনের উদ্ভাবক রুডলফ ডিজেল।
১৯১২: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আজিজুর রহমান (শাহ আজিজুর রহমান)।
১৯৩৬: দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট এবং শান্তিতে নোবেলজয়ী এফ ডব্লিউ ডি ক্লার্ক।
মৃত্যু
১৯৮০: মনোবিজ্ঞানী ও দার্শনিক এরিখ ফ্রম।
১৯৯৬: গ্রিক কবি এবং নোবেল বিজয়ী ওডিসিয়াস ইলাইটিস।
২০০৯: বিলেত প্রবাসী প্রগতিশীল বাঙালি লেখক ও সাংবাদিক সৈয়দ আজিজুল হক।