২০০ আসনের বেশি জিতে ফের ক্ষমতায় আসবে তৃণমূল: মদন মিত্র
পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে ২০০ আসনের বেশি পেয়ে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে বলে দাবি করেছেন দলটির প্রভাবশালী নেতা মদন মিত্র। তার দাবি, মমতা ব্যানার্জীর নেতৃত্বে আবার সরকার গঠন হবে, তা নিশ্চিত। এবার রাজ্যের ২৯৪ আসনে দুই দফায় ভোট হয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য ম্যাজিক ফিগার ১৪৮ আসন। রাজ্যের সাবেক মন্ত্রী ও কামারহাটি বিধানসভার প্রার্থী মদন মিত্র বলেন, শেষ দফা নির্বাচনে ৯৩-৯৪ শতাংশের বেশি ভোট পড়েছে। আর শুভেন্দু (বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী) দুটো থাপ্পড় খাবে, একটা নন্দীগ্রামে একটা ভবানীপুরে। নিশ্চিতভাবে মমতা ব্যানার্জীর সরকার আসতে চলেছে, সেটাও আবার ২০০ আসনের বেশি নিয়ে। তিনি বলেন, এবারে যে নির্বাচন হয়েছে, পশ্চিমবঙ্গের ইতিহাসে এবং ভারতের লোকতন্ত্রে এমন নোংরা ও খারাপ দিন কখনো যায়নি। ভারতবর্ষের কোটি কোটি মানুষ দেখেছে , যাদের হাতে কেন্দ্রীয় ক্ষমতা আছে এবং কেন্দ্রীয় এজিন্সি আছে, জাতীয় নির্বাচন কমিশন আছে, তারা কীভাবে ক্ষমতার অপব্যবহার করছে। রাজ্যের পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গিয়ে ভোটারদের ওপর লাঠিচার্জ করছে। কারণ তাদের বলা হয়েছে, তুমি যদি না পেটাও তাহলে বরখাস্ত
পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে ২০০ আসনের বেশি পেয়ে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে বলে দাবি করেছেন দলটির প্রভাবশালী নেতা মদন মিত্র। তার দাবি, মমতা ব্যানার্জীর নেতৃত্বে আবার সরকার গঠন হবে, তা নিশ্চিত।
এবার রাজ্যের ২৯৪ আসনে দুই দফায় ভোট হয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য ম্যাজিক ফিগার ১৪৮ আসন।
রাজ্যের সাবেক মন্ত্রী ও কামারহাটি বিধানসভার প্রার্থী মদন মিত্র বলেন, শেষ দফা নির্বাচনে ৯৩-৯৪ শতাংশের বেশি ভোট পড়েছে। আর শুভেন্দু (বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী) দুটো থাপ্পড় খাবে, একটা নন্দীগ্রামে একটা ভবানীপুরে। নিশ্চিতভাবে মমতা ব্যানার্জীর সরকার আসতে চলেছে, সেটাও আবার ২০০ আসনের বেশি নিয়ে।
তিনি বলেন, এবারে যে নির্বাচন হয়েছে, পশ্চিমবঙ্গের ইতিহাসে এবং ভারতের লোকতন্ত্রে এমন নোংরা ও খারাপ দিন কখনো যায়নি। ভারতবর্ষের কোটি কোটি মানুষ দেখেছে , যাদের হাতে কেন্দ্রীয় ক্ষমতা আছে এবং কেন্দ্রীয় এজিন্সি আছে, জাতীয় নির্বাচন কমিশন আছে, তারা কীভাবে ক্ষমতার অপব্যবহার করছে। রাজ্যের পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গিয়ে ভোটারদের ওপর লাঠিচার্জ করছে। কারণ তাদের বলা হয়েছে, তুমি যদি না পেটাও তাহলে বরখাস্ত করা হবে। ভবানীপুরের চেহারা দেখেছেন আপনারা। আমাদের কামারহাটিতে অনেক জায়গাতেই এ ধরনের ঘটনা ঘটেছে।
মদন মিত্রের অভিযোগ , স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ২৩ এপ্রিল ভোটের দিন যারা রাস্তায় বেরোবেন তাদের এমন পেটানো হবে যে মনে থাকবে। তার পরও অনেক জায়গায় ৯৮ শতাংশ, আবার কিছু জায়গাতে ১০০ শতাংশ ভোট পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ফের বলেছেন, ২৯ এপ্রিল যারা বেরোবেন তাদের আগামী ৫ এপ্রিল পেটানো হবে। আমরা পাঁচ তারিখের অপেক্ষায় রয়েছি। কোথায় মারবেন কখন মারবেন জানাবেন, আমরা সেখানেই যাব, দিল্লিতে মারবেন? আমরা শেখানো যাব।
ডিডি/কেএএ/
What's Your Reaction?