২০০৩-এর মতোই স্বপ্নভঙ্গ হবে ভারতের!
জন রাইটের অধীণে ২০০৩ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু তীরে এসে তরী ডুবে যায় টিম ইন্ডিয়ার। ২৩ বছর আগের সেই ভারতীয় কোচ এখন পুরোদস্তুর কিউই সমর্থক। দুর্দান্ত খেলে তার দেশ ইতোমধ্যেই গোটা দুনিয়ার ক্রিকেটপ্রেমীদের হৃদয় জিতে নিয়েছে। এবার তিনি চাইছেন, হৃদয়ের পাশাপাশি শিরোপাটাও জিতুক নিউজিল্যান্ড।
ভারতের সাবেক প্রধান কোচ জন রাইট একটা সময় নিউজিল্যান্ডকেও নেতৃত্ব দিয়েছেন। সেইসঙ্গে কোচিং করানোর অভিজ্ঞতাও রয়েছে তার। আবার ভারতের কোচ হয়ে ২০০৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডকেও হারানোর অভিজ্ঞতা রয়েছে জন রাইটের।
আজ ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। এই ম্যাচের আগে নিউজিল্যান্ডকে নিয়েই বাজি ধরেছেন রাইট। তিনি বলেন, ‘ম্যাচটা দেখতে মুখিয়ে রয়েছি। আমি মনে করি এটাই আমাদের বিশ্বকাপ জেতার সুবর্ণ সুযোগ। নিউজিল্যান্ড কোনও দিন বিশ্বকাপ জেতেনি। আমরা শুধু হৃদয় জিতেছি। আশা করি এবার সেটা পাল্টাবে।’
রাইট এসময় বলেন, ‘আমি এখন নিউজিল্যান্ডেই আছি। বিশ্বকাপ নিয়ে এখানে সকলেই বেশ রোমাঞ্চিত। আসলে এবার নিউজিল্যান্ডের স্কোয়াড খুবই শক্তিশালি। দলে ভারসাম্য রয়েছে। অধিনায়ক হিসেবেও খুব বুদ্ধিদীপ্ত কাজ করছে মিচেল স্যান্টন
জন রাইটের অধীণে ২০০৩ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু তীরে এসে তরী ডুবে যায় টিম ইন্ডিয়ার। ২৩ বছর আগের সেই ভারতীয় কোচ এখন পুরোদস্তুর কিউই সমর্থক। দুর্দান্ত খেলে তার দেশ ইতোমধ্যেই গোটা দুনিয়ার ক্রিকেটপ্রেমীদের হৃদয় জিতে নিয়েছে। এবার তিনি চাইছেন, হৃদয়ের পাশাপাশি শিরোপাটাও জিতুক নিউজিল্যান্ড।
ভারতের সাবেক প্রধান কোচ জন রাইট একটা সময় নিউজিল্যান্ডকেও নেতৃত্ব দিয়েছেন। সেইসঙ্গে কোচিং করানোর অভিজ্ঞতাও রয়েছে তার। আবার ভারতের কোচ হয়ে ২০০৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডকেও হারানোর অভিজ্ঞতা রয়েছে জন রাইটের।
আজ ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। এই ম্যাচের আগে নিউজিল্যান্ডকে নিয়েই বাজি ধরেছেন রাইট। তিনি বলেন, ‘ম্যাচটা দেখতে মুখিয়ে রয়েছি। আমি মনে করি এটাই আমাদের বিশ্বকাপ জেতার সুবর্ণ সুযোগ। নিউজিল্যান্ড কোনও দিন বিশ্বকাপ জেতেনি। আমরা শুধু হৃদয় জিতেছি। আশা করি এবার সেটা পাল্টাবে।’
রাইট এসময় বলেন, ‘আমি এখন নিউজিল্যান্ডেই আছি। বিশ্বকাপ নিয়ে এখানে সকলেই বেশ রোমাঞ্চিত। আসলে এবার নিউজিল্যান্ডের স্কোয়াড খুবই শক্তিশালি। দলে ভারসাম্য রয়েছে। অধিনায়ক হিসেবেও খুব বুদ্ধিদীপ্ত কাজ করছে মিচেল স্যান্টনার। ওর অধিনায়কত্ব খুব ভালো হচ্ছে। তাই ভারতের পক্ষে ম্যাচ খুব একটা সহজ হবে না। আমরা এতদিন পর্যন্ত শেষ গাঁটটা পেরুতে পারছিলাম না। তবে আশা করি এবার পারব। ক্রিকেটপ্রেমীদের হৃদয় আর ট্রফি দু’টোই এবার আমরা জিতব।’
ভারতকেও অবশ্য বেশ পছন্দ করেন সাবেক এই কোচ। তিনি বলেন, ‘ভারত সবসময় আমার হৃদয়ের খুব কাছে থাকবে। এই ইন্ডিয়া টিমেও মুম্বাইয়ের অনেক খেলোয়াড় রয়েছে। সূর্যকুমার যাদবও বেশ ভালো অধিনায়কত্ব করেছে।’
রাইট মনে করেন, ভারত-নিউজিল্যান্ড দুই দলের কাছেই ম্যাচ জেতার সুযোগ রয়েছে।। তাই ম্যাচটা দারুণ হাড্ডাহাড্ডি হবে।