২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বাবুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার (১৯ জুন) ভোররাতে তাড়াশ পৌরশহরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবুল শেখ তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিও ছিলেন। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী জনসভায় হামলার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।  মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০১৮ সালের ১২ ডিসেম্বর বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে নির্বাচনী পথসভায় অংশ নিতে যান বিএনপির প্রার্থী আবদুল মান্নান তালুকদার। এ সময় তার ওপর সশস্ত্র হামলা চালিয়ে মান্নান তালুকদারের গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। সে সঙ্গে হত্যার উদ্দেশে ককটেল বিস্ফোরণও ঘটায়। ওই সময় পুলিশ ও দলীয় নেতাকর্মীরা মান্নান তালুকদারকে রক্ষা করেন। এ হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছিলেন।  তিনি আরও জানান, এ ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান বাদী হয়ে সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজসহ

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার
সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বাবুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার (১৯ জুন) ভোররাতে তাড়াশ পৌরশহরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবুল শেখ তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিও ছিলেন। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী জনসভায় হামলার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।  মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০১৮ সালের ১২ ডিসেম্বর বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে নির্বাচনী পথসভায় অংশ নিতে যান বিএনপির প্রার্থী আবদুল মান্নান তালুকদার। এ সময় তার ওপর সশস্ত্র হামলা চালিয়ে মান্নান তালুকদারের গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। সে সঙ্গে হত্যার উদ্দেশে ককটেল বিস্ফোরণও ঘটায়। ওই সময় পুলিশ ও দলীয় নেতাকর্মীরা মান্নান তালুকদারকে রক্ষা করেন। এ হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছিলেন।  তিনি আরও জানান, এ ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান বাদী হয়ে সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজসহ ৯৯ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করে মামলা করেন।   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow