২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা

অটোমেশনের উদ্যোগ, করজাল বাড়ানোসহ নানা পদক্ষেপ সত্ত্বেও বিগত ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৫-২৬ অর্থবছরে কাস্টমস, ভ্যাট এবং আয়কর—এই তিন খাত থেকে মোট ৪ লাখ ১৫ হাজার ৪৭৩ কোটি টাকার রাজস্ব আদায় করেছে এনবিআর। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। অর্থাৎ রাজস্ব ঘাটতি দাঁড়ালো প্রায় ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা। গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত রাজস্ব আদায়ের হালনাগাদ তথ্য প্রকাশ করে এনবিআর। যা বিশ্লেষণ করে দেখা যায়, লক্ষ্যমাত্রা ছুঁতে না পারলেও রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক শূন্য ৩ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের এনবিআরের মোট রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৩ লাখ ৭০ হাজার ৮৭৫ কোটি ৮ লাখ টাকা। বিদায়ী অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব প্রবৃদ্ধি এসেছে আয়কর খাত থেকে। এ খাত থেকে আদায় হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৬২০ কোটি টাকার রাজস্ব। ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে আদায় হয়েছিল ১ লাখ ২৯ হাজার ৯০ কোটি ৮৫ লাখ টাকা। ফলে আয়কর খাতে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৮০ শতাংশ। আরও পড়ুন ৪৭ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধির চ্যালেঞ্জ, লক্ষ্য পূরণে কঠোর এনবিআর আমদানি ও রপ্তা

২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা

অটোমেশনের উদ্যোগ, করজাল বাড়ানোসহ নানা পদক্ষেপ সত্ত্বেও বিগত ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

২০২৫-২৬ অর্থবছরে কাস্টমস, ভ্যাট এবং আয়কর—এই তিন খাত থেকে মোট ৪ লাখ ১৫ হাজার ৪৭৩ কোটি টাকার রাজস্ব আদায় করেছে এনবিআর। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। অর্থাৎ রাজস্ব ঘাটতি দাঁড়ালো প্রায় ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা।

গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত রাজস্ব আদায়ের হালনাগাদ তথ্য প্রকাশ করে এনবিআর। যা বিশ্লেষণ করে দেখা যায়, লক্ষ্যমাত্রা ছুঁতে না পারলেও রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক শূন্য ৩ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের এনবিআরের মোট রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৩ লাখ ৭০ হাজার ৮৭৫ কোটি ৮ লাখ টাকা।

বিদায়ী অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব প্রবৃদ্ধি এসেছে আয়কর খাত থেকে। এ খাত থেকে আদায় হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৬২০ কোটি টাকার রাজস্ব। ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে আদায় হয়েছিল ১ লাখ ২৯ হাজার ৯০ কোটি ৮৫ লাখ টাকা। ফলে আয়কর খাতে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৮০ শতাংশ।

আমদানি ও রপ্তানি শুল্ক থেকে আদায় হয়েছে ১ লাখ ১২ হাজার ১১৯ কোটি টাকা। আগের অর্থবছরে এ খাতে আদায় হয়েছিল ১ লাখ ৯৮ কোটি টাকা। ফলে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৯০ শতাংশ।

আর রাজস্ব আহরণের সবচেয়ে বড় উৎস মূল্য সংযোজন কর (ভ্যাট) খাত থেকে ২০২৫-২৬ অর্থবছরে আদায় হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৭৩৪ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে আদায় হয়েছিল ১ লাখ ৪১ হাজার ৫৭৬ কোটি টাকা। সে হিসাবে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৪১ শতাংশ।

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে লক্ষ্য ধরা হয় ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে এনবিআরকে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা আদায়ের দায়িত্ব দিয়েছে সরকার। এই লক্ষ্য পূরণ করতে হলে প্রবৃদ্ধি হতে হবে ৪৫ শতাংশের বেশি।

এসএম/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow