২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫৮ জন গ্রেফতার, ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার
রাজধানীতে নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৫৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। একই সময়ে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান। আরও পড়ুন গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ তিনি জানান, অভিযানে ডিএমপির রমনা বিভাগ ৩৪ জনকে, লালবাগ বিভাগ ৩৭ জনকে, ওয়ারী বিভাগ ৪৯ জনকে, মতিঝিল বিভাগ ৩৬ জনকে, তেজগাঁও বিভাগ ৫৭ জনকে, মিরপুর বিভাগ ১৩৫ জনকে, গুলশান বিভাগ ৩১ জনকে, উত্তরা বিভাগ ৭১ জনকে, গোয়েন্দা বিভাগ ৬ জনকে এবং সিটিটিসি বিভাগ ২ জনকে গ্রেফতার করেছে। আরও পড়ুন ঢাকায় একের পর এক বোমা ও বোমাসদৃশ বস্তু, কী বলছেন বিশেষজ্ঞরা? এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আলামতসহ ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৩৩৬ পিস ইয়াবা, ৯০ বোতল ফেনসিডিল, ১টি ওয়ান শাটারগান, ১টি সামুরাই, ১৭টি মোবাইল ফোন, ৩০টি খালি চেক বইয়ের পাতা, নগদ ১ হাজার ৮০ টাকা ও ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা। টিটি/ইএ
রাজধানীতে নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৫৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। একই সময়ে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, অভিযানে ডিএমপির রমনা বিভাগ ৩৪ জনকে, লালবাগ বিভাগ ৩৭ জনকে, ওয়ারী বিভাগ ৪৯ জনকে, মতিঝিল বিভাগ ৩৬ জনকে, তেজগাঁও বিভাগ ৫৭ জনকে, মিরপুর বিভাগ ১৩৫ জনকে, গুলশান বিভাগ ৩১ জনকে, উত্তরা বিভাগ ৭১ জনকে, গোয়েন্দা বিভাগ ৬ জনকে এবং সিটিটিসি বিভাগ ২ জনকে গ্রেফতার করেছে।
এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আলামতসহ ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৩৩৬ পিস ইয়াবা, ৯০ বোতল ফেনসিডিল, ১টি ওয়ান শাটারগান, ১টি সামুরাই, ১৭টি মোবাইল ফোন, ৩০টি খালি চেক বইয়ের পাতা, নগদ ১ হাজার ৮০ টাকা ও ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।
টিটি/ইএ
What's Your Reaction?

