২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় না হলে চুক্তি নয় : ইরান

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহসেন রেজায়ি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি চুক্তি করতে হলে প্রথমে ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দকৃত সম্পদ ছাড় করতে হবে। তিনি এটিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বিশ্বাসের পরীক্ষা বলে উল্লেখ করেন। মোহসেন রেজায়ি আরও সতর্ক করে বলেন, নতুন করে যুদ্ধ শুরু হলে তা শুধু পারস্য উপসাগরে সীমাবদ্ধ থাকবে না; লোহিত সাগর, ভূমধ্যসাগর ও ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এদিকে খামেনির আরেক উপদেষ্টা আলি আকবর ভেলায়াতি দাবি করেছেন, হরমুজ প্রণালিতে ইরানের চাপের কারণে যুক্তরাষ্ট্রের কৌশল ব্যর্থ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের শক্তি বৃদ্ধির ফলে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য বদলে গেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় চালু করতে অস্থায়ী সমঝোতার পথ খুঁজতে বাধ্য হয়েছেন। ভেলায়াতির মতে, এটি ইরানের ওপর চাপ প্রয়োগের নীতির ব্যর্থতা এবং প্রতিরোধ শক্তির একটি বড় সাফল্য।

২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় না হলে চুক্তি নয় : ইরান

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহসেন রেজায়ি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি চুক্তি করতে হলে প্রথমে ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দকৃত সম্পদ ছাড় করতে হবে।

তিনি এটিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বিশ্বাসের পরীক্ষা বলে উল্লেখ করেন।

মোহসেন রেজায়ি আরও সতর্ক করে বলেন, নতুন করে যুদ্ধ শুরু হলে তা শুধু পারস্য উপসাগরে সীমাবদ্ধ থাকবে না; লোহিত সাগর, ভূমধ্যসাগর ও ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।

এদিকে খামেনির আরেক উপদেষ্টা আলি আকবর ভেলায়াতি দাবি করেছেন, হরমুজ প্রণালিতে ইরানের চাপের কারণে যুক্তরাষ্ট্রের কৌশল ব্যর্থ হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের শক্তি বৃদ্ধির ফলে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য বদলে গেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় চালু করতে অস্থায়ী সমঝোতার পথ খুঁজতে বাধ্য হয়েছেন।

ভেলায়াতির মতে, এটি ইরানের ওপর চাপ প্রয়োগের নীতির ব্যর্থতা এবং প্রতিরোধ শক্তির একটি বড় সাফল্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow