২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল প্রকাশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ মার্চ) কমিশনের ওয়েবসাইটে পূর্বে ঘোষিত ২৯৭টি আসনের পূর্ণাঙ্গ কেন্দ্রভিত্তিক এ ফলাফল দেওয়া হয়েছে। ইসি সচিবালয়ের তথ্যমতে, মোট ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। তবে, আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে তিনটি আসনের নির্বাচন ও ফলাফল স্থগিত রয়েছে। বাকি ২৯৭টি আসনের বিস্তারিত ফলাফল প্রকাশ করা হয়েছে। এর আগে আইনি জটিলতায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রাখা হয়। আদালতে বিচারাধীন মামলার নিষ্পত্তির পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট বাতিল করা হয়। ওই আসনের ১২৮টি কেন্দ্রে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসি। এ ছাড়া বগুড়া-৬ আসনেও ৯ এপ্রিল ভোট হবে। বিএনপি নেতা তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ মার্চ) কমিশনের ওয়েবসাইটে পূর্বে ঘোষিত ২৯৭টি আসনের পূর্ণাঙ্গ কেন্দ্রভিত্তিক এ ফলাফল দেওয়া হয়েছে।
ইসি সচিবালয়ের তথ্যমতে, মোট ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। তবে, আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে তিনটি আসনের নির্বাচন ও ফলাফল স্থগিত রয়েছে। বাকি ২৯৭টি আসনের বিস্তারিত ফলাফল প্রকাশ করা হয়েছে।
এর আগে আইনি জটিলতায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রাখা হয়। আদালতে বিচারাধীন মামলার নিষ্পত্তির পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট বাতিল করা হয়। ওই আসনের ১২৮টি কেন্দ্রে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসি।
এ ছাড়া বগুড়া-৬ আসনেও ৯ এপ্রিল ভোট হবে। বিএনপি নেতা তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
What's Your Reaction?