৩০ ঘণ্টা ধরে আগুন জ্বলছিল মার্কিন রণতরীতে

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড-এর লন্ড্রি রুমে (কাপড় ধোয়ার স্থানে) গত সপ্তাহে লাগা আগুন ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকে। এই ঘটনায় রণতরীতে থাকা কয়েক ডজন নৌ-সেনা ধোঁয়ার কারণে অসুস্থ হয়েছেন, এমন তথ্য দিয়েছে সংবাদমাধ্য দ্য নিউ ইয়র্ক টাইমস। সোমবার (১৬ মার্চ) নাম প্রকাশে অনিচ্ছুক নাবিক ও সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত সপ্তাহে মার্কিন নৌবাহিনী এই বৃহত্তম যুদ্ধজাহাজে আগুন লাগার বিষয়টি প্রকাশ করেছিল। তখন বলা হয়েছিল, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, এটি কোনো যুদ্ধকালীন হামলা নয় এবং দুজন নাবিক সামান্য আহত হয়েছেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছিল, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে লোহিত সাগরে মোতায়েন ১ লাখ টন ওজনের এই জাহাজের সামরিক কার্যক্রম ব্যাহত হয়নি। তবে ১৩ বিলিয়ন ডলার মূল্যের এই জাহাজে থাকা প্রায় ৪ হাজার ৫০০ ক্রু ও এয়ার উইং সদস্যদের জন্য পরিস্থিতি মোটেই স্বাভাবিক নয়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের কারণে প্রায় ৬০০ নাবিক তাদের থাকার জায়গা হারিয়েছেন এবং বর্তমানে টেবিল বা মেঝেতে ঘুমাচ্ছেন। এছাড়া অনেক নাবিক কাপড়ও ধুতে পারছেন না। পারস্য উপসা

৩০ ঘণ্টা ধরে আগুন জ্বলছিল মার্কিন রণতরীতে

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড-এর লন্ড্রি রুমে (কাপড় ধোয়ার স্থানে) গত সপ্তাহে লাগা আগুন ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকে। এই ঘটনায় রণতরীতে থাকা কয়েক ডজন নৌ-সেনা ধোঁয়ার কারণে অসুস্থ হয়েছেন, এমন তথ্য দিয়েছে সংবাদমাধ্য দ্য নিউ ইয়র্ক টাইমস।

সোমবার (১৬ মার্চ) নাম প্রকাশে অনিচ্ছুক নাবিক ও সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত সপ্তাহে মার্কিন নৌবাহিনী এই বৃহত্তম যুদ্ধজাহাজে আগুন লাগার বিষয়টি প্রকাশ করেছিল। তখন বলা হয়েছিল, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, এটি কোনো যুদ্ধকালীন হামলা নয় এবং দুজন নাবিক সামান্য আহত হয়েছেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছিল, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে লোহিত সাগরে মোতায়েন ১ লাখ টন ওজনের এই জাহাজের সামরিক কার্যক্রম ব্যাহত হয়নি।

তবে ১৩ বিলিয়ন ডলার মূল্যের এই জাহাজে থাকা প্রায় ৪ হাজার ৫০০ ক্রু ও এয়ার উইং সদস্যদের জন্য পরিস্থিতি মোটেই স্বাভাবিক নয়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের কারণে প্রায় ৬০০ নাবিক তাদের থাকার জায়গা হারিয়েছেন এবং বর্তমানে টেবিল বা মেঝেতে ঘুমাচ্ছেন। এছাড়া অনেক নাবিক কাপড়ও ধুতে পারছেন না।

পারস্য উপসাগর ও লোহিত সাগরের দায়িত্বে থাকা মার্কিন ৫ম ফ্লিটের কাছে এই প্রতিবেদনের বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হয়েছিল সিএনএন-কে।

ইউএসএস ফোর্ডের বর্তমান মোতায়েনকাল এখন ১০ম মাসে পদার্পণ করেছে। দীর্ঘ এই সময়ে জাহাজটির টয়লেট সংক্রান্ত সমস্যাও প্রকট হয়ে উঠেছে। এনপিআর গত জানুয়ারিতে প্রথম এই সমস্যার কথা জানিয়েছিল। গত কয়েক বছরে প্লাম্বিং সমস্যার সমাধানে কয়েক ডজন বার বাইরের সাহায্য নিতে হয়েছে, যার মধ্যে অন্তত ১২ বার সাহায্য নেওয়া হয়েছে বর্তমান মোতায়েনকালীন সময়েই।

গত জুনে ভার্জিনিয়ার নরফোক বন্দর ছাড়ার পর থেকে ফোর্ড আটলান্টিক পেরিয়ে ভূমধ্যসাগর, এরপর আবারও আটলান্টিক পেরিয়ে ভেনিজুয়েলা অভিযানে সহায়তার জন্য ক্যারিবিয়ান অঞ্চল এবং বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে।

প্রতিবেদন অনুযায়ী, এই মোতায়েন যদি আগামী এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হয়, তবে এটি হবে ভিয়েতনাম যুদ্ধের পর কোনো মার্কিন বিমানবাহী রণতরীর দীর্ঘতম মোতায়েন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow