৩০ লাখ টাকার ভারতীয় প্যান্ট জব্দ
লালমনিরহাটে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় প্যান্ট জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৭ মে) কুড়িগ্রামের ফুলবাড়ী থানার ঘাঘলা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, ওই সীমান্ত পথে ভারত থেকে কাপড়ের একটি বড় চালান বাংলাদেশে পাচারের চেষ্টা চলছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায় চোরাচালানকারীরা। পরে ঘটনাস্থল থেকে ১৫শ মিটার ভারতীয় প্যান্ট জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানায়, জব্দ হওয়া মালামালের মূল্য প্রায় ৩০ লাখ টাকা। ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানবপাচার প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।