৩০টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালির কাছে নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের অংশ হিসেবে ৩০টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। খবর শাফাক নিউজ এজেন্সির। শুক্রবার সেন্টকম এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে দুটি জাহাজ অচল করা হয়েছে এবং আরও দুটি জাহাজে তল্লাশি চালানো হয়েছে। এ ছাড়া, মানবিক সহায়তা পৌঁছে দিতে চলমান নৌ অবরোধের মধ্য দিয়ে প্রায় ৩০টি জাহাজের নিরাপদ চলাচলে সহায়তা করেছে বলেও দাবি করেছে সেন্টকম। এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘আকাশপথের সহায়তায়’ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি তেলবাহী জাহাজকে তারা লক্ষ্যবস্তু করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow