৩৪৬ কোটি টাকার মূলধন বাড়াচ্ছে এমটিবি
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর পরিচালনা পর্ষদ ব্যাংকের মূলধন কাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে ৩৪৬ কোটি টাকা (৩,৪৬০ মিলিয়ন) টায়ার-১ মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে। সম্প্রতি রাজধানী ঢাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পরিচালনা পর্ষদের ৩৩০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রস্তাবিত এই মূলধন বৃদ্ধি ব্যাংকের পরিশোধিত মূলধনের ৩২ শতাংশ, যা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, অর্থনৈতিক ও নিয়ন্ত্রক পরিবেশে পরিবর্তনের প্রেক্ষাপটে ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন অবস্থান আরও শক্তিশালী করতেই পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিধিমালা অনুসরণ করে রাইট শেয়ার, রিপিট পাবলিক অফারিং (আরপিও), কৌশলগত বিনিয়োগ অথবা অন্য কোনো উপযুক্ত উপায়ে এই মূলধন সংগ্রহ করা হতে পারে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর পরিচালনা পর্ষদ ব্যাংকের মূলধন কাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে ৩৪৬ কোটি টাকা (৩,৪৬০ মিলিয়ন) টায়ার-১ মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে।
সম্প্রতি রাজধানী ঢাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পরিচালনা পর্ষদের ৩৩০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রস্তাবিত এই মূলধন বৃদ্ধি ব্যাংকের পরিশোধিত মূলধনের ৩২ শতাংশ, যা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, অর্থনৈতিক ও নিয়ন্ত্রক পরিবেশে পরিবর্তনের প্রেক্ষাপটে ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন অবস্থান আরও শক্তিশালী করতেই পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিধিমালা অনুসরণ করে রাইট শেয়ার, রিপিট পাবলিক অফারিং (আরপিও), কৌশলগত বিনিয়োগ অথবা অন্য কোনো উপযুক্ত উপায়ে এই মূলধন সংগ্রহ করা হতে পারে।
What's Your Reaction?