৩৬ বছরের শিক্ষকতার ইতি, অশ্রুসিক্ত বিদায় প্রধান শিক্ষক রফিকুল ইসলামের
পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের ৩৬ বছরের শিক্ষকতা জীবন শেষে বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদিজা ইয়াসমিন। বিদায়ি বক্তব্যে প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম আবেগাপ্লুত হয়ে বলেন, ‘শিক্ষকতা আমার কাছে শুধু একটি পেশা ছিল না, এটি ছিল জীবনের সবচেয়ে বড় দায়িত্ব ও ভালোবাসার জায়গা। ৩৬ বছর ধরে এই বিদ্যালয়ের শিক্ষার্থী, সহকর্মী এবং অভিভাবকদের যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি, তা কখনো ভুলতে পারব না।’ তিনি আরও বলেন, ‘কর্মজীবনে যারা পাশে ছিলেন, তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যদি কখনো অনিচ্ছাকৃত কোনো ভুল করে থাকি, তাহলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’ আরও পড়ুন ৩০ বছরের শিক্ষকতা শেষে অবসরে শাবিপ্রবি শিক্ষক অনুষ্ঠানের শেষে বিদায়ি প্রধান শিক্ষককে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর অবসরজীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ
পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের ৩৬ বছরের শিক্ষকতা জীবন শেষে বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদিজা ইয়াসমিন।
বিদায়ি বক্তব্যে প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম আবেগাপ্লুত হয়ে বলেন, ‘শিক্ষকতা আমার কাছে শুধু একটি পেশা ছিল না, এটি ছিল জীবনের সবচেয়ে বড় দায়িত্ব ও ভালোবাসার জায়গা। ৩৬ বছর ধরে এই বিদ্যালয়ের শিক্ষার্থী, সহকর্মী এবং অভিভাবকদের যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি, তা কখনো ভুলতে পারব না।’
তিনি আরও বলেন, ‘কর্মজীবনে যারা পাশে ছিলেন, তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যদি কখনো অনিচ্ছাকৃত কোনো ভুল করে থাকি, তাহলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
অনুষ্ঠানের শেষে বিদায়ি প্রধান শিক্ষককে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর অবসরজীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জি এম শাহজাদা, উপজেলা বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার হাওলাদার, প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান, কামাল হোসেন, আল আমিন, অলিউর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীজন।
উল্লেখ্য, মো. রফিকুল ইসলাম ১৯৯০ সালে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীতে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ১৩ জুলাই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রচলিত চাকরি বিধি অনুযায়ী ৬০ বছর বয়স পূর্ণ হওয়ায় তিনি অবসরে যান।
মাহমুদ হাসান রায়হান/এসজেডএইচ/এএসএম
What's Your Reaction?
