৪ জেলার মানুষের ভোগান্তির সেই সড়কে উন্নয়ন কাজ শুরু

দীর্ঘদিনের খানাখন্দে ভরা সড়ক, জনদুর্ভোগ আর আন্দোলন-প্রতিবাদের পর অবশেষে শুরু হলো রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে মাহিগঞ্জ সাতমাথা পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ। প্রায় ২০ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্প বাস্তবায়িত হলে রংপুরের বিভিন্ন উপজেলা ছাড়াও লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা থেকে নগরীতে যাতায়াতকারী হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে।  রোববার (১২ জুলাই) দুপুরে নগরীর মাহিগঞ্জ সাতমাথা মোড়ের পুলিশ বক্সসংলগ্ন এলাকায় প্রকল্পের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, জাহাজ কোম্পানি মোড় থেকে মাহিগঞ্জ সাতমাথা পর্যন্ত ৩ দশমিক ৮ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণ ও উন্নয়নকাজে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৬৭ লাখ টাকা। প্রকল্পের আওতায় ৩ হাজার ৬৮০ মিটার কার্পেটিং সড়ক, ১১০ মিটার আরসিসি সড়ক, ৬০০ মিটার আরসিসি ড্রেন, ড্রেনের ওপর টাইলসযুক্ত ফুটপাত, ২ হাজার ৫০০ মিটার রোড ডিভাইডার, ৮০০ মিটার রোড সেপারেটর, ১৩০টি লাইটপোল এবং ২৬০টি স্মার্ট এলইডি স্ট্রিট লাইট স্থাপন করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জাহাজ কোম্পানি মোড় থেক

৪ জেলার মানুষের ভোগান্তির সেই সড়কে উন্নয়ন কাজ শুরু
দীর্ঘদিনের খানাখন্দে ভরা সড়ক, জনদুর্ভোগ আর আন্দোলন-প্রতিবাদের পর অবশেষে শুরু হলো রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে মাহিগঞ্জ সাতমাথা পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ। প্রায় ২০ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্প বাস্তবায়িত হলে রংপুরের বিভিন্ন উপজেলা ছাড়াও লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা থেকে নগরীতে যাতায়াতকারী হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে।  রোববার (১২ জুলাই) দুপুরে নগরীর মাহিগঞ্জ সাতমাথা মোড়ের পুলিশ বক্সসংলগ্ন এলাকায় প্রকল্পের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, জাহাজ কোম্পানি মোড় থেকে মাহিগঞ্জ সাতমাথা পর্যন্ত ৩ দশমিক ৮ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণ ও উন্নয়নকাজে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৬৭ লাখ টাকা। প্রকল্পের আওতায় ৩ হাজার ৬৮০ মিটার কার্পেটিং সড়ক, ১১০ মিটার আরসিসি সড়ক, ৬০০ মিটার আরসিসি ড্রেন, ড্রেনের ওপর টাইলসযুক্ত ফুটপাত, ২ হাজার ৫০০ মিটার রোড ডিভাইডার, ৮০০ মিটার রোড সেপারেটর, ১৩০টি লাইটপোল এবং ২৬০টি স্মার্ট এলইডি স্ট্রিট লাইট স্থাপন করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জাহাজ কোম্পানি মোড় থেকে মাহিগঞ্জ সাতমাথা পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে ছিলেন নগরবাসী। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছিল। কোথাও কোথাও বৃষ্টির পানি জমে থাকায় যানবাহন ও পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। বিশেষ করে কামাল কাছনা, দখিগঞ্জ শ্মশান, তিনমাথা ও মাহিগঞ্জ রেলগেট এলাকায় কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল। এসব স্থানে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটত। এই সড়ক দিয়ে প্রতিদিন রংপুরের বিভিন্ন উপজেলা ছাড়াও লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা থেকে হাজারো মানুষ চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য প্রয়োজনে নগরীতে যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে তাদের দুর্ভোগ পোহাতে হয়েছে। সংশ্লিষ্টদের আশা, প্রকল্পের কাজ শেষ হলে এই সড়কে যান চলাচল স্বাভাবিক হবে, যাতায়াতের সময় কমবে এবং চার জেলার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। সড়কটির সংস্কারের দাবিতে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সময় ব্যতিক্রমী কর্মসূচি পালন করেন। তারা সিটি করপোরেশনের ‘গায়েবানা জানাজা’, ভাঙা সড়কে ‘ধানের চারা রোপণ’ এবং চোখে ‘কালো কাপড়’ বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান।  দীর্ঘদিনের দাবির পর অবশেষে সড়কটির উন্নয়নকাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। মাহিগঞ্জ এলাকার রিকশাচালক জয়নাল আবেদীন বলেন , রাস্তার অবস্থা এতটাই খারাপ ছিল যে গাড়ি চালাতে ভয় লাগত। সময়ও বেশি লাগত। এ কারণে অতিরিক্ত ভাড়া চাইলে অনেক সময় যাত্রীদের সঙ্গে তর্ক হতো।এখন রাস্তাটা ঠিক হলে আমাদের জন্য খুব ভাল হবে। মাহিগঞ্জ এলাকার বাসিন্দা বকুল মিয়া বলেন, এ সড়ক চলাচলের উপযোগী ছিল না। প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটত। এখন কাজ শুরু হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। উদ্বোধন শেষে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতায় দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে থাকা এ সড়কের উন্নয়নকাজ শুরু করা সম্ভব হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হলে মানুষের দুর্ভোগ আর থাকবেনা। তিনি আরও বলেন, রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের প্রায় ১০ লাখ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। জনগণ যদি যৌক্তিক দাবি জানায় তবে সেগুলোকে অগ্রাধিকার দিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow