৪৭০ জনকে বিনামূল্যে চিকিৎসা-ওষুধ দিলো কোস্ট গার্ড

পটুয়াখালীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে কোস্ট গার্ড। স্থানীয় ৪৭০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা দেওয়া হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় কোস্ট গার্ড বেইজ অগ্রযাত্রার উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। কোস্ট গার্ড জানায়, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর দুর্গাপুর এলাকায় মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সেখানে ৪৭০ জন মানুষ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও উপকূলীয় জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। মাহমুদ হাসান রায়হান/এসআর/জেআইএম

৪৭০ জনকে বিনামূল্যে চিকিৎসা-ওষুধ দিলো কোস্ট গার্ড

পটুয়াখালীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে কোস্ট গার্ড। স্থানীয় ৪৭০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় কোস্ট গার্ড বেইজ অগ্রযাত্রার উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

৪৭০ জনকে বিনামূল্যে চিকিৎসা-ওষুধ দিলো কোস্ট গার্ড

বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড জানায়, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর দুর্গাপুর এলাকায় মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সেখানে ৪৭০ জন মানুষ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।

৪৭০ জনকে বিনামূল্যে চিকিৎসা-ওষুধ দিলো কোস্ট গার্ড

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও উপকূলীয় জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

মাহমুদ হাসান রায়হান/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow