৫ ও ১৫ আগস্ট ঘিরে শঙ্কা নেই, মাঠে থাকবে পুলিশ

বাংলাদেশ পুলিশের খুলনার রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, ৫ ও ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তায় কোনো শঙ্কা নেই। পুলিশ প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে। সোমবার (৩ আগস্ট) বিকালে ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মো. মোস্তাফিজুর রহমান বলেন, কোনোভাবেই ফ্যাসিজমের পুনরুত্থান হতে দেওয়া হবে না। ফ্যাসিস্টদের দমনে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান। মাদকের বিস্তাররোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির উল্লেখ করে ডিআইজি বলেন, সরকারের এই প্রতিশ্রুতি বাস্তবায়নে পুলিশ পুরোপুরি প্রস্তুত। কোনো পুলিশ সদস্য যদি মাদকে জড়িয়ে পড়ে, তবে ডোপ টেস্টের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ প্রমাণিত হলে চাকরিচ্যুত করা হবে। মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। আরও পড়ুন মৌলভীবাজার / অতিরিক্ত বিদ্যুৎ বিল-লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন বেআইনি ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে

৫ ও ১৫ আগস্ট ঘিরে শঙ্কা নেই, মাঠে থাকবে পুলিশ

বাংলাদেশ পুলিশের খুলনার রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, ৫ ও ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তায় কোনো শঙ্কা নেই। পুলিশ প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে।

সোমবার (৩ আগস্ট) বিকালে ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মো. মোস্তাফিজুর রহমান বলেন, কোনোভাবেই ফ্যাসিজমের পুনরুত্থান হতে দেওয়া হবে না। ফ্যাসিস্টদের দমনে পুলিশ কঠোর অবস্থানে থাকবে।

ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

মাদকের বিস্তাররোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির উল্লেখ করে ডিআইজি বলেন, সরকারের এই প্রতিশ্রুতি বাস্তবায়নে পুলিশ পুরোপুরি প্রস্তুত। কোনো পুলিশ সদস্য যদি মাদকে জড়িয়ে পড়ে, তবে ডোপ টেস্টের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ প্রমাণিত হলে চাকরিচ্যুত করা হবে। মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।

বেআইনি ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, সততা, দক্ষতা, যোগ্যতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে, এমন অফিসারদেরই পদায়ন করা হবে। এছাড়া নারীদের ওপর সহিংসতা দমনে ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। শিশু ও যুবসমাজকে ভালো কাজের দিকে এগিয়ে নিতে পুলিশ সম্প্রীতিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।

সভাপতির বক্তব্যে ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, সন্ত্রাস, মাদক ও সামাজিক দ্বন্দ্ব নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলা পুলিশ ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে ডাকাত ও চোরচক্র ধরা হয়েছে। পাশাপাশি ফেসবুকে বিদ্বেষ ও গুজব ছড়াকারীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জনবল সংকটের কথা তুলে ধরে পুলিশ সুপার বলেন, জেলার প্রায় ২০ লাখ মানুষের সুরক্ষায় মাত্র ১ হাজার ৬৬৮ জন পুলিশ সদস্য কাজ করছেন। এই অল্পসংখ্যক পুলিশ দিয়েই সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

এম শাহাজান/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow