৫০ টাকায় দেখা যাবে বাবর আজম-নাহিদ রানাদের লড়াই

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকে। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটিকে ঘিরে টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রকাশিত তালিকা অনুযায়ী, মাত্র ৫০ টাকায়ও দর্শকরা মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন। এই দামে ছাউনিবিহীন পূর্ব গ্যালারিতে বসার সুযোগ মিলবে, যা আগে ছিল ১০০ টাকা। ফলে সাধারণ দর্শকদের জন্য খেলা দেখার সুযোগ আরও সহজলভ্য হলো। এ ছাড়া নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ (সাউদার্ন গ্যালারি) স্ট্যান্ডের টিকিট রাখা হয়েছে ৭৫ টাকা। দুই ক্লাব হাউজ-শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারিতে খেলা দেখতে খরচ হবে ৩০০ টাকা। আর সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য, যেখানে টিকিটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। ইতোমধ্যে অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে বিসিবি। আগ্রহী দর্শকরা ঘরে বসেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। এসকেডি/আইএন

৫০ টাকায় দেখা যাবে বাবর আজম-নাহিদ রানাদের লড়াই

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকে। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটিকে ঘিরে টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রকাশিত তালিকা অনুযায়ী, মাত্র ৫০ টাকায়ও দর্শকরা মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন। এই দামে ছাউনিবিহীন পূর্ব গ্যালারিতে বসার সুযোগ মিলবে, যা আগে ছিল ১০০ টাকা। ফলে সাধারণ দর্শকদের জন্য খেলা দেখার সুযোগ আরও সহজলভ্য হলো।

এ ছাড়া নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ (সাউদার্ন গ্যালারি) স্ট্যান্ডের টিকিট রাখা হয়েছে ৭৫ টাকা। দুই ক্লাব হাউজ-শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

ইন্টারন্যাশনাল গ্যালারিতে খেলা দেখতে খরচ হবে ৩০০ টাকা। আর সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য, যেখানে টিকিটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা।

ইতোমধ্যে অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে বিসিবি। আগ্রহী দর্শকরা ঘরে বসেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow