৫৫ বছর ‘কনসার্ট ফর বাংলাদেশ’, নতুন সংগীতায়োজনে ফিরলো ইতিহাস

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক মানবিক উদ্যোগ ‘কনসার্ট ফর বাংলাদেশ’। আয়োজনটির ৫৫ বছর পূর্তি হয়েছে। এই উপলক্ষে প্রকাশ করা হয়েছে বিশেষ সংগীত ‘দ্য লিগ্যাসি’। ১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিশ্বখ্যাত সংগীতশিল্পী জর্জ হ্যারিসন এবং সেতারসম্রাট পণ্ডিত রবিশঙ্করের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে আয়োজিত সেই কনসার্ট বিশ্বজুড়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। আরও পড়ুন ‘গুলশানের চামেলি’ করতে কেন এত ভাবতে হলো বাঁধনকে এই ঐতিহাসিক আয়োজনের ৫৫ বছর পূর্তিতে সংগীতায়োজক জাহাঙ্গীর আলম (শ্রাবণ) নির্মাণ করেছেন ‘দ্য লিগ্যাসি’ শিরোনামের একটি বিশেষ সংগীত পরিবেশনা। এতে পণ্ডিত রবিশঙ্করের সেতারে পরিবেশিত কালজয়ী ‘বাংলা ধুন’র সুরের সঙ্গে চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের সৃষ্ট জনপ্রিয় গান ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’ নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। ইতিহাস, দেশপ্রেম এবং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে একসূত্রে গেঁথে নির্মিত এ আয়োজন অতীতের স্মৃতি ও বর্তমান প্রজন্মের অনুভূতির এক অনন্য মেলবন্ধন তুলে ধর

৫৫ বছর ‘কনসার্ট ফর বাংলাদেশ’, নতুন সংগীতায়োজনে ফিরলো ইতিহাস

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক মানবিক উদ্যোগ ‘কনসার্ট ফর বাংলাদেশ’। আয়োজনটির ৫৫ বছর পূর্তি হয়েছে। এই উপলক্ষে প্রকাশ করা হয়েছে বিশেষ সংগীত ‘দ্য লিগ্যাসি’।

১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিশ্বখ্যাত সংগীতশিল্পী জর্জ হ্যারিসন এবং সেতারসম্রাট পণ্ডিত রবিশঙ্করের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে আয়োজিত সেই কনসার্ট বিশ্বজুড়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে।

এই ঐতিহাসিক আয়োজনের ৫৫ বছর পূর্তিতে সংগীতায়োজক জাহাঙ্গীর আলম (শ্রাবণ) নির্মাণ করেছেন ‘দ্য লিগ্যাসি’ শিরোনামের একটি বিশেষ সংগীত পরিবেশনা।

এতে পণ্ডিত রবিশঙ্করের সেতারে পরিবেশিত কালজয়ী ‘বাংলা ধুন’র সুরের সঙ্গে চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের সৃষ্ট জনপ্রিয় গান ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’ নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। ইতিহাস, দেশপ্রেম এবং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে একসূত্রে গেঁথে নির্মিত এ আয়োজন অতীতের স্মৃতি ও বর্তমান প্রজন্মের অনুভূতির এক অনন্য মেলবন্ধন তুলে ধরেছে।

সংগীত পরিবেশনায় সেতার বাজিয়েছেন জাহাঙ্গীর আলম (শ্রাবণ)। গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহমুদুল হাসান, পুতুল সাজিয়া সুলতানা ও বর্ণালী সরকার।


জাহাঙ্গীর আলম (শ্রাবণ)

অরেঞ্জবিডির সহযোগিতায় নির্মিত এই সংগীতচিত্র অরেঞ্জবিডি এবং জাহাঙ্গীর আলম (শ্রাবণ)-এর সরকারি ইউটিউব চ্যানেল ‘কাভার্ড বাই শ্রাবণ’সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

জাহাঙ্গীর আলম (শ্রাবণ) বলেন, ‘এই উদ্যোগের উদ্দেশ্য শুধু একটি ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করা নয়; বরং নতুন প্রজন্মের কাছে ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সংগীতের মাধ্যমে বিশ্বমানবতার বার্তা পৌঁছে দেওয়া।’

তিনি আরও জানান, এই সংগীতচিত্রের মাধ্যমে পণ্ডিত রবিশঙ্করের অসামান্য অবদান এবং সত্যজিৎ রায়ের সৃষ্টিশীলতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, ব্যতিক্রমী এই সংগীতায়োজন দেশ-বিদেশের দর্শক-শ্রোতাদের কাছে সমাদৃত হবে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও ‘কনসার্ট ফর বাংলাদেশ’র তাৎপর্য নতুন প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরতে ভূমিকা রাখবে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow