৬ তলা ভবনের ছাদ থেকে যুবকের লাফ, অতঃপর...
চট্টগ্রাম নগরীর চকবাজারে অবস্থিত গুলজার টাওয়ারের ছাদ থেকে এক অজ্ঞাত যুবক লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঈদের ছুটির পর মার্কেট খোলার সময়ে বিপনিবিতানের দোকানিরা ব্যস্ত ছিলেন। হঠাৎ ওই যুবক ছাদে উঠে গিয়ে সঙ্গে সঙ্গে লাফ দেন। এসময় সিকিউরিটি গার্ড চেষ্টা করলেও তাকে আটকানো সম্ভব হয়নি। ভিডিওতে দেখা গেছে, এক যুবক ছাদ থেকে লাফ দেওয়ার সময় কিছু লোক তাকে আটকানোর চেষ্টা করছেন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তিনি নিচে পড়ে যান। গুলজার টাওয়ার দোকান মালিক সমিতির সভাপতি শাখাওয়াত রাহুল জানান, ঈদের পর মার্কেট খোলা থাকায় ওই ব্যক্তি হঠাৎ ছাদে উঠে লাফ দেন। তাকে আটকানোর চেষ্টা করা হলেও সফল হওয়া যায়নি। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় যুবককে নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত আছে। তার আনুমানিক বয়স ২১ থেকে ২২ বছর। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজের খান কালবেলাকে জানান, যুবক মানসিক ভারসাম্য
চট্টগ্রাম নগরীর চকবাজারে অবস্থিত গুলজার টাওয়ারের ছাদ থেকে এক অজ্ঞাত যুবক লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঈদের ছুটির পর মার্কেট খোলার সময়ে বিপনিবিতানের দোকানিরা ব্যস্ত ছিলেন। হঠাৎ ওই যুবক ছাদে উঠে গিয়ে সঙ্গে সঙ্গে লাফ দেন। এসময় সিকিউরিটি গার্ড চেষ্টা করলেও তাকে আটকানো সম্ভব হয়নি।
ভিডিওতে দেখা গেছে, এক যুবক ছাদ থেকে লাফ দেওয়ার সময় কিছু লোক তাকে আটকানোর চেষ্টা করছেন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তিনি নিচে পড়ে যান।
গুলজার টাওয়ার দোকান মালিক সমিতির সভাপতি শাখাওয়াত রাহুল জানান, ঈদের পর মার্কেট খোলা থাকায় ওই ব্যক্তি হঠাৎ ছাদে উঠে লাফ দেন। তাকে আটকানোর চেষ্টা করা হলেও সফল হওয়া যায়নি। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় যুবককে নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত আছে। তার আনুমানিক বয়স ২১ থেকে ২২ বছর।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজের খান কালবেলাকে জানান, যুবক মানসিক ভারসাম্যহীন। মার্কেটের সিকিউরিটি এবং স্থানীয়রা তাকে আটকানোর চেষ্টা করেছেন। ছাদ থেকে লাফ দেওয়ার সময় তিনি একটি ব্যানারে আটকা পড়ে এরপর বিদ্যুতের তারে ঝুলে নিচে পড়েন।
আহত যুবকের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও থানার একজন এসআই হাসপাতালে অবস্থান করছেন।
What's Your Reaction?