৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, যুবক আটক
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে হাফেজ মাহবুব ওরফে মাহবুল্লাহ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার রামদী ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। আটক হাফেজ মাহবুব ওরফে মাহবুল্লাহ (২৩)। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাপুর (বনপাড়া) গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দা মো. আব্দুল্লাহ বলেন, প্রায় এক মাস আগে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হাফেজ মাহবুব। এর আগে আগরপুর বাসস্ট্যান্ড এলাকার একটি মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করেন। তিনি আরও বলেন, এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দ্রুত অভিযুক্তের বিচার চাই। আরেক বাসিন্দা মো. জুনায়েদ মিয়া জানান, দুপুরে শিশুটি খাবার নিয়ে মসজিদে গেলে ইমাম ধর্ষণ করে। বিষয়টি নিয়ে এলাকায় জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন। পরে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ বলেন, ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে হাফেজ মাহবুব ওরফে মাহবুল্লাহ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার রামদী ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
আটক হাফেজ মাহবুব ওরফে মাহবুল্লাহ (২৩)। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাপুর (বনপাড়া) গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা মো. আব্দুল্লাহ বলেন, প্রায় এক মাস আগে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হাফেজ মাহবুব। এর আগে আগরপুর বাসস্ট্যান্ড এলাকার একটি মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করেন।
তিনি আরও বলেন, এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দ্রুত অভিযুক্তের বিচার চাই।
আরেক বাসিন্দা মো. জুনায়েদ মিয়া জানান, দুপুরে শিশুটি খাবার নিয়ে মসজিদে গেলে ইমাম ধর্ষণ করে। বিষয়টি নিয়ে এলাকায় জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন। পরে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ বলেন, ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। তদন্তের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?