৮০ রানে ৬ উইকেট নেই জিম্বাবুয়ের, জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

মোহাম্মদ সাইফউদ্দিনের শেষ ওভারের বিস্ফোরক ব্যাটিংয়ের পর বল হাতেও দাপট দেখাচ্ছে বাংলাদেশ। শেখ মেহেদি হাসান ও রিশাদ হোসেনের স্পিনে জিম্বাবুয়ে মাত্র ৮০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছে জিম্বাবুয়ে। ১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই আঘাত হানেন শেখ মেহেদি। শুরুর দুই বলে চার ও ছক্কা খেলেও ওভারের শেষ বলে তাদিওয়ানাশে মারুমানিকে তাওহিদ হৃদয়ের ক্যাচ বানিয়ে জিম্বাবুয়েকে প্রথম ধাক্কা দেন তিনি। পরের ওভারে নাহিদ রানার গতিতে বোল্ড হন ব্রায়ান বেনেট। এরপর নিজের দ্বিতীয় ওভারে ডিওন মেয়ার্সকে বোল্ড করে আরও চাপে ফেলে দেন মেহেদি। চতুর্থ উইকেটে সিকান্দার রাজা ও রায়ান বার্ল ২৫ বলে ৪৪ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু একাদশে ফেরা রিশাদ হোসেন নিজের প্রথম ওভারেই ফিরিয়ে দেন ১২ বলে ২৮ রান করা রাজাকে। এক ওভার পর মিল্টন শুম্বাকেও সাজঘরের পথ দেখান এই লেগ স্পিনার। ৬৮ রানেই পঞ্চম উইকেট হারায় জিম্বাবুয়ে। ইনিংসের দশম ওভারে নিজের তৃতীয় শিকার ধরেন শেখ মেহেদি। ব্যাক অব লেংথ ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে ডিপ স্কয়ার লেগে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দেন ক্লাইভ মাডান্ডে। চার বলে মাত্র এক রান করে ফে

৮০ রানে ৬ উইকেট নেই জিম্বাবুয়ের, জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

মোহাম্মদ সাইফউদ্দিনের শেষ ওভারের বিস্ফোরক ব্যাটিংয়ের পর বল হাতেও দাপট দেখাচ্ছে বাংলাদেশ। শেখ মেহেদি হাসান ও রিশাদ হোসেনের স্পিনে জিম্বাবুয়ে মাত্র ৮০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছে জিম্বাবুয়ে।

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই আঘাত হানেন শেখ মেহেদি। শুরুর দুই বলে চার ও ছক্কা খেলেও ওভারের শেষ বলে তাদিওয়ানাশে মারুমানিকে তাওহিদ হৃদয়ের ক্যাচ বানিয়ে জিম্বাবুয়েকে প্রথম ধাক্কা দেন তিনি।

পরের ওভারে নাহিদ রানার গতিতে বোল্ড হন ব্রায়ান বেনেট। এরপর নিজের দ্বিতীয় ওভারে ডিওন মেয়ার্সকে বোল্ড করে আরও চাপে ফেলে দেন মেহেদি।

চতুর্থ উইকেটে সিকান্দার রাজা ও রায়ান বার্ল ২৫ বলে ৪৪ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু একাদশে ফেরা রিশাদ হোসেন নিজের প্রথম ওভারেই ফিরিয়ে দেন ১২ বলে ২৮ রান করা রাজাকে। এক ওভার পর মিল্টন শুম্বাকেও সাজঘরের পথ দেখান এই লেগ স্পিনার। ৬৮ রানেই পঞ্চম উইকেট হারায় জিম্বাবুয়ে।

ইনিংসের দশম ওভারে নিজের তৃতীয় শিকার ধরেন শেখ মেহেদি। ব্যাক অব লেংথ ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে ডিপ স্কয়ার লেগে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দেন ক্লাইভ মাডান্ডে। চার বলে মাত্র এক রান করে ফেরেন তিনি।

এর আগে সাইফউদ্দিনের শেষের ঝড়ে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৮৬ রান। এরপর মেহেদি ও রিশাদের ঘূর্ণিতে জিম্বাবুয়ের রান তাড়ার আশা দ্রুতই শেষ হয়ে যায়।

এসকেডি/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow