৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

সাম্প্রতিক যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির পর ইরান আরও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে বলে মনে করেন অধিকাংশ ইসরায়েলি। রোববার (২১ জুন) প্রকাশিত এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।  জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় এবং আগাম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে পরিচালিত এ জরিপে ৩ হাজার ৬৪৪ জন অংশ নেন। জরিপটি ১৭ থেকে ২০ জুনের মধ্যে পরিচালিত হয়। এতে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পর ইসরায়েলিদের জনমতের একটি চিত্র ফুটে উঠেছে। খবর আল জাজিরার। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৯২ দশমিক ১ শতাংশ মনে করেন, সাম্প্রতিক যুদ্ধে ইরানই জয়ী হয়েছে বা বেশি সুবিধা পেয়েছে। অন্যদিকে ৮২ দশমিক ৯ শতাংশের মতে, এ পরিস্থিতির ফলে ইসরায়েলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা দুর্বল হয়েছে।   জরিপে আরও দেখা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি জোটের সমর্থকদের মধ্যেও একই ধরনের মনোভাব রয়েছে। এ গোষ্ঠীর ৯৩ দশমিক ১ শতাংশ মনে করেন, যুদ্ধে ইরানই লাভবান হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির বিরোধিতাও ছিল ব্যাপক। জরিপে অংশ নেওয়া ৬৩ দশমিক ২ শতাংশ মানুষ চুক্তির বিরোধিতা করেছেন। বিপরীতে মাত্র ১২ দশমিক ১ শতাংশ এ চুক্তির পক্ষে মত দিয়েছেন। 

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

সাম্প্রতিক যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির পর ইরান আরও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে বলে মনে করেন অধিকাংশ ইসরায়েলি। রোববার (২১ জুন) প্রকাশিত এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। 

জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় এবং আগাম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে পরিচালিত এ জরিপে ৩ হাজার ৬৪৪ জন অংশ নেন। জরিপটি ১৭ থেকে ২০ জুনের মধ্যে পরিচালিত হয়। এতে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পর ইসরায়েলিদের জনমতের একটি চিত্র ফুটে উঠেছে। খবর আল জাজিরার।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৯২ দশমিক ১ শতাংশ মনে করেন, সাম্প্রতিক যুদ্ধে ইরানই জয়ী হয়েছে বা বেশি সুবিধা পেয়েছে। অন্যদিকে ৮২ দশমিক ৯ শতাংশের মতে, এ পরিস্থিতির ফলে ইসরায়েলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা দুর্বল হয়েছে।  

জরিপে আরও দেখা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি জোটের সমর্থকদের মধ্যেও একই ধরনের মনোভাব রয়েছে। এ গোষ্ঠীর ৯৩ দশমিক ১ শতাংশ মনে করেন, যুদ্ধে ইরানই লাভবান হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির বিরোধিতাও ছিল ব্যাপক। জরিপে অংশ নেওয়া ৬৩ দশমিক ২ শতাংশ মানুষ চুক্তির বিরোধিতা করেছেন। বিপরীতে মাত্র ১২ দশমিক ১ শতাংশ এ চুক্তির পক্ষে মত দিয়েছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow