৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

মৌলভীবাজারের ভ্রমণে দুর্গম ঝরনায় গিয়ে আহত সহপাঠীকে নিয়ে বিপাকে পড়েন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে তাদের নিরাপদে উদ্ধার করা হয়। সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে কয়েক ঘণ্টার অভিযান শেষে আহত শিক্ষার্থীসহ পুরো দলটিকে বনাঞ্চল থেকে বের করে আনা হয়। কমলগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ সদস্যের একটি দল শ্রীমঙ্গল হয়ে হামহাম জলপ্রপাত ভ্রমণে যায়। জলপ্রপাতের পথে চম্পারায় হামহাম এলাকার কাছাকাছি পৌঁছালে সকাল সাড়ে ১০টার দিকে দলের সদস্য তানভীর আহম্মেদ (অনিক) (২২) গাছের শিকড়ে পা আটকে পাহাড়ি পথ থেকে পড়ে যান। এতে তার বাম হাত ভেঙে যায়। আহত তানভীর আহম্মেদ (অনিক) রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাগুড়াডাঙ্গি গ্রামের মতিউর রহমানের ছেলে। দুর্গম ও পিচ্ছিল পাহাড়ি পথে আহত সহযাত্রীকে নিয়ে ফিরতে না পেরে পুরো দলটি বিপাকে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সাহায্য চাওয়া হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার
মৌলভীবাজারের ভ্রমণে দুর্গম ঝরনায় গিয়ে আহত সহপাঠীকে নিয়ে বিপাকে পড়েন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে তাদের নিরাপদে উদ্ধার করা হয়। সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে কয়েক ঘণ্টার অভিযান শেষে আহত শিক্ষার্থীসহ পুরো দলটিকে বনাঞ্চল থেকে বের করে আনা হয়। কমলগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ সদস্যের একটি দল শ্রীমঙ্গল হয়ে হামহাম জলপ্রপাত ভ্রমণে যায়। জলপ্রপাতের পথে চম্পারায় হামহাম এলাকার কাছাকাছি পৌঁছালে সকাল সাড়ে ১০টার দিকে দলের সদস্য তানভীর আহম্মেদ (অনিক) (২২) গাছের শিকড়ে পা আটকে পাহাড়ি পথ থেকে পড়ে যান। এতে তার বাম হাত ভেঙে যায়। আহত তানভীর আহম্মেদ (অনিক) রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাগুড়াডাঙ্গি গ্রামের মতিউর রহমানের ছেলে। দুর্গম ও পিচ্ছিল পাহাড়ি পথে আহত সহযাত্রীকে নিয়ে ফিরতে না পেরে পুরো দলটি বিপাকে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সাহায্য চাওয়া হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন। কয়েক ঘণ্টার চেষ্টার পর বিকেল সাড়ে ৪টার দিকে আহত শিক্ষার্থীসহ দলের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়। শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, উদ্ধার শেষে আহত তানভীর আহম্মেদকে প্রাথমিক চিকিৎসার জন্য শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তার সঙ্গে থাকা অন্য শিক্ষার্থীরা সুস্থ রয়েছেন। মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, ‘আহত শিক্ষার্থীকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্ষা মৌসুমে পাহাড়ি ও বনাঞ্চল এলাকায় ভ্রমণের সময় পর্যটকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow