অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রফেশনালিজম বিষয়ে প্রশিক্ষণ নিলেন পাবিপ্রবির কর্মকর্তারা
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) কর্মকর্তাদের জন্য দিনব্যাপী অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রফেশনালিজম বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। রিসোর্স পারসন ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইআইইআরের ফ্যাকাল্টি মেম্বার মো. আব্দুল আজিজ। সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা। ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, ‘অফিস ম্যানেজমেন্ট হলো কম সময়ে, কম অর্থ ব্যয়ে সর্বোচ্চ ফলাফল অর্জন করা। কাজ শুরু করার আগে প্রতিটি বিষয়ে পরিকল্পনা করতে হবে। চাকরি ও দায়িত্ব এক জিনিস না। চাকরি হলো ৯টা হতে ৫টা পর্যন্ত অফিস। কিন্তু দায়িত্ব হলো চাকরির বাইরেও প্রতিষ্ঠানকে ওউন করা, কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সম্পন্ন করা।’ তিনি বলেন, ‘সঠিকভাবে আমাদের দায়িত্ব পালন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) কর্মকর্তাদের জন্য দিনব্যাপী অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রফেশনালিজম বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।
রিসোর্স পারসন ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইআইইআরের ফ্যাকাল্টি মেম্বার মো. আব্দুল আজিজ। সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা।
ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, ‘অফিস ম্যানেজমেন্ট হলো কম সময়ে, কম অর্থ ব্যয়ে সর্বোচ্চ ফলাফল অর্জন করা। কাজ শুরু করার আগে প্রতিটি বিষয়ে পরিকল্পনা করতে হবে। চাকরি ও দায়িত্ব এক জিনিস না। চাকরি হলো ৯টা হতে ৫টা পর্যন্ত অফিস। কিন্তু দায়িত্ব হলো চাকরির বাইরেও প্রতিষ্ঠানকে ওউন করা, কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সম্পন্ন করা।’
তিনি বলেন, ‘সঠিকভাবে আমাদের দায়িত্ব পালন করা, অফিসে নিজের কাজের পাশাপাশি সহকর্মীদের সঙ্গে ভালো আচরণ এবং নিজের জানা জ্ঞানকে শেয়ার করতে হবে। যোগাযোগ, নেতৃত্ব ও ইতিবাচক মনোভাব থাকতে হবে। সময়ানুবর্তী হওয়া, দায়িত্বকে গুরুত্ব দেওয়া এবং অফিসের নিয়মকানুন মেনে চলতে হবে। নতুন বিষয় জানার জন্য শেখার মানসিকতা থাকতে হবে। প্রশিক্ষণ থেকে শিখতে হবে এবং এর ফলে দেশ ও জাতি উপকৃত হবে।’
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ‘প্রশিক্ষণের পুরো সময়টা থাকা এবং শেখার ইচ্ছাশক্তি থাকতে হবে। প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের জন্য মূল্যায়ন ব্যবস্থা থাকতে হবে। আমাদের সময়ানুবর্তী হতে হবে।’
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, ‘সঠিক সময়ে অফিসে আসা এবং অফিসে থাকতে হবে। আমাদের ভালো কিছু করতে হলে উদ্দেশ্য ও লক্ষ্য ঠিক করতে হবে।’
কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. আসফাকুর রহমান।
What's Your Reaction?