অবিস্ফোরিত ৯ হাজার ৫০০ মার্কিন বোমা নিষ্ক্রিয় করল আইআরজিসি

ইরানের জাঞ্জান প্রদেশে বিপুল পরিমাণ অবিস্ফোরিত বোমা ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সেগুলো নিষ্ক্রিয় করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, এর মধ্যে ২ হাজার পাউন্ড ওজনের তিনটি বাংকারবিধ্বংসী বোমাও রয়েছে। খবর তাসনিম নিউজের। আইআরজিসির জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের সময় নিক্ষিপ্ত অবিস্ফোরিত অস্ত্র শনাক্তে বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটগুলো অভিযান চালায়। চলমান যুদ্ধবিরতির মধ্যেই এ অভিযান পরিচালিত হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, অভিযানে ৯ হাজার ৫০০টির বেশি বোমার ক্ষুদ্র অংশ বা বোম্বেট শনাক্ত ও নিষ্ক্রিয় করা হয়েছে। এগুলো শত্রুপক্ষের যুদ্ধবিমান থেকে ফেলা হয়েছিল বলে দাবি করা হয়। এ ছাড়া বিভিন্ন ধরনের অবিস্ফোরিত রকেট ও ক্ষেপণাস্ত্রও উদ্ধার করা হয়। আইআরজিসির তথ্যমতে, মোট ৫২টি রকেট ধ্বংস করা হয়েছে এবং ১০টির বেশি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্যভাবে, ২ হাজার পাউন্ড ওজনের তিনটি মার্কিন জিবিইউ-৫৭ বাংকারবিধ্বংসী বোমা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। এসময় একই ধরনের আ

অবিস্ফোরিত ৯ হাজার ৫০০ মার্কিন বোমা নিষ্ক্রিয় করল আইআরজিসি

ইরানের জাঞ্জান প্রদেশে বিপুল পরিমাণ অবিস্ফোরিত বোমা ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সেগুলো নিষ্ক্রিয় করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, এর মধ্যে ২ হাজার পাউন্ড ওজনের তিনটি বাংকারবিধ্বংসী বোমাও রয়েছে। খবর তাসনিম নিউজের।

আইআরজিসির জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের সময় নিক্ষিপ্ত অবিস্ফোরিত অস্ত্র শনাক্তে বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটগুলো অভিযান চালায়। চলমান যুদ্ধবিরতির মধ্যেই এ অভিযান পরিচালিত হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, অভিযানে ৯ হাজার ৫০০টির বেশি বোমার ক্ষুদ্র অংশ বা বোম্বেট শনাক্ত ও নিষ্ক্রিয় করা হয়েছে। এগুলো শত্রুপক্ষের যুদ্ধবিমান থেকে ফেলা হয়েছিল বলে দাবি করা হয়।

এ ছাড়া বিভিন্ন ধরনের অবিস্ফোরিত রকেট ও ক্ষেপণাস্ত্রও উদ্ধার করা হয়। আইআরজিসির তথ্যমতে, মোট ৫২টি রকেট ধ্বংস করা হয়েছে এবং ১০টির বেশি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্যভাবে, ২ হাজার পাউন্ড ওজনের তিনটি মার্কিন জিবিইউ-৫৭ বাংকারবিধ্বংসী বোমা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। এসময় একই ধরনের আরও একটি বোমা নিষ্ক্রিয় করা হয়।

এ ছাড়া একটি ৫০০ পাউন্ড ওজনের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং জিবি-৩৯ ধরনের ক্ষেপণাস্ত্রও নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানানো হয়। এগুলো উন্নত যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল।

আইআরজিসি বলছে, অবিস্ফোরিত এসব অস্ত্র অপসারণের মাধ্যমে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow