অবৈধ প্রবাসীদের কঠোর সতর্কবার্তা দিল সৌদি আরব

সৌদি আরবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের পরও দেশে অবস্থান করলে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং পরে দেশ থেকে বহিষ্কারের (ডিপোর্ট) মতো শাস্তির মুখোমুখি হতে হবে। সোমবার (১৩ জুলাই) প্রকাশিত গালফ নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরবে অবস্থান করাকে গুরুতর আইন লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। এ অপরাধে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং সাজা শেষে বাধ্যতামূলকভাবে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে ওই ব্যক্তির সৌদি আরবে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আরোপ করা হতে পারে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন আরও কার্যকরভাবে বাস্তবায়নের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো ভিসার অপব্যবহার রোধ করা এবং বিদেশি নাগরিকরা যেন অনুমোদিত সময়ের বেশি অবস্থান করতে না পারেন, তা নিশ্চিত করা। মন্ত্রণালয় দেশের নাগরিক ও

অবৈধ প্রবাসীদের কঠোর সতর্কবার্তা দিল সৌদি আরব

সৌদি আরবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের পরও দেশে অবস্থান করলে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং পরে দেশ থেকে বহিষ্কারের (ডিপোর্ট) মতো শাস্তির মুখোমুখি হতে হবে।

সোমবার (১৩ জুলাই) প্রকাশিত গালফ নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরবে অবস্থান করাকে গুরুতর আইন লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। এ অপরাধে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং সাজা শেষে বাধ্যতামূলকভাবে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে ওই ব্যক্তির সৌদি আরবে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আরোপ করা হতে পারে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন আরও কার্যকরভাবে বাস্তবায়নের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো ভিসার অপব্যবহার রোধ করা এবং বিদেশি নাগরিকরা যেন অনুমোদিত সময়ের বেশি অবস্থান করতে না পারেন, তা নিশ্চিত করা।

মন্ত্রণালয় দেশের নাগরিক ও বাসিন্দাদেরও আইন লঙ্ঘনের কোনো ঘটনা চোখে পড়লে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে আহ্বান জানিয়েছে। এ জন্য ২৪ ঘণ্টার হটলাইন চালু রয়েছে। মক্কা, মদিনা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দারা ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলের বাসিন্দারা ৯৯৯ নম্বরে ফোন করে তথ্য দিতে পারবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, নিরাপত্তা জোরদার, শ্রমবাজার সুরক্ষা এবং আইন লঙ্ঘনের ঘটনা কমিয়ে আনতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দেশজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করছে সৌদি কর্তৃপক্ষ। চলমান এই অভিযানের মধ্যেই নতুন করে কঠোর সতর্কবার্তা জারি করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow