অবৈধ সম্পদ অর্জন: পিডিবির সাবেক চেয়ারম্যানের সম্পদ জব্দের নির্দেশ

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১২ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা মো. রুবেল হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশনা দেন। আদেশে বেলায়েত হোসেন ছাড়াও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের কথা বলা হয়েছে। তার পরিবারের যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন স্ত্রী ফারহানা হোসেন, কন্যা রাহাত আরা রিতি, কন্যা শামীম আরা নিতু এবং পুত্র মো. আদনান হোসেন নিপু। দুদকের আবেদনে উল্লেখ করা হয়, বেলায়েত হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে। এই অনুসন্ধান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তার এবং পরিবারের সদস্যদের আয়-ব্যয়ের তথ্য যাচাই করা প্রয়োজ

অবৈধ সম্পদ অর্জন: পিডিবির সাবেক চেয়ারম্যানের সম্পদ জব্দের নির্দেশ

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১২ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা মো. রুবেল হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশনা দেন। আদেশে বেলায়েত হোসেন ছাড়াও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের কথা বলা হয়েছে। তার পরিবারের যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন স্ত্রী ফারহানা হোসেন, কন্যা রাহাত আরা রিতি, কন্যা শামীম আরা নিতু এবং পুত্র মো. আদনান হোসেন নিপু।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, বেলায়েত হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে। এই অনুসন্ধান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তার এবং পরিবারের সদস্যদের আয়-ব্যয়ের তথ্য যাচাই করা প্রয়োজন বলে জানানো হয়।

এর পরিপ্রেক্ষিতে আদালত ঢাকা ও কুমিল্লা অঞ্চলের সংশ্লিষ্ট আয়কর সার্কেলগুলোকে নির্দেশ দিয়েছেন, ২০১৩-১৪ করবর্ষ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত বেলায়েত হোসেন ও তার পরিবারের সদস্যদের দাখিল করা আয়কর নথির সত্যায়িত অনুলিপি দুদকের কাছে সরবরাহ করতে।

দুদক সূত্রে জানা গেছে, পিডিবির সাবেক এই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এসব সম্পদ যেন হস্তান্তর বা স্থানান্তর করা না যায়, সে কারণে আদালত জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম। মামলার পরবর্তী কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট ব্যাংক ও সাব-রেজিস্ট্রি অফিসে আদালতের আদেশের কপি পাঠানো হচ্ছে।

এমডিএএ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow