অব্যাহতির ঘোষণা দিয়ে এনসিপি নেতার ফেসবুক পোস্ট, পরে ডিলেট

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর সদর উপজেলা শাখার সদস্য সচিব এ আর আলাউদ্দিন পদ থেকে অব্যাহতির ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। যদিও এর কিছুক্ষণ পরই পোস্ট ডিলেট করে দেন তিনি। তবে এর আগেই ভাইরাল হয়ে যায় পোস্টের স্ক্রিনশট।  সোমবার (১৮ মে) সন্ধ্যার দিকে পোস্ট করেন তিনি।  পোস্টে এ আর আলাউদ্দিন লেখেন, ‘অদ্য ১৮ মে ৬ টা ২২ মিনিটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা কমিটির সদস্য সচিব আমি এ আর আলাউদ্দিন পদ থেকে অব্যাহতি নিলাম। আপনাদের সঙ্গে যে কয়দিন ছিলাম, এতে আমার কোনো কথা, ব্যবহার কিংবা আচার আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা করে দেবেন, আল্লাহ হাফেজ, ইনকিলাব জিন্দাবাদ।’ এ বিষয়ে জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম বলেন, আমি জানি না তিনি কেন এ পোস্ট দিয়েছেন, আবারও ডিলিটও করলেন। ফেসবুক আইডি হ্যাক হয়েছে কি না জানি না। বিষয়টি নিয়ে আমরা তার সঙ্গে সাংগঠনিক আলোচনা করার চেষ্টা করছি। এদিকে গত ৭ মে এনসিপি সদর উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে আহ্বায়ক করা হয় মো. জসিম উদ্দিন গাজী এবং সদস্য সচিব করা এ আর আলাউদ্দিনকে। এছাড়াও যুগ্ম আহ্বায়ক ৪ জন, যুগ্ম সদস্য সচিব ৪

অব্যাহতির ঘোষণা দিয়ে এনসিপি নেতার ফেসবুক পোস্ট, পরে ডিলেট
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর সদর উপজেলা শাখার সদস্য সচিব এ আর আলাউদ্দিন পদ থেকে অব্যাহতির ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। যদিও এর কিছুক্ষণ পরই পোস্ট ডিলেট করে দেন তিনি। তবে এর আগেই ভাইরাল হয়ে যায় পোস্টের স্ক্রিনশট।  সোমবার (১৮ মে) সন্ধ্যার দিকে পোস্ট করেন তিনি।  পোস্টে এ আর আলাউদ্দিন লেখেন, ‘অদ্য ১৮ মে ৬ টা ২২ মিনিটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা কমিটির সদস্য সচিব আমি এ আর আলাউদ্দিন পদ থেকে অব্যাহতি নিলাম। আপনাদের সঙ্গে যে কয়দিন ছিলাম, এতে আমার কোনো কথা, ব্যবহার কিংবা আচার আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা করে দেবেন, আল্লাহ হাফেজ, ইনকিলাব জিন্দাবাদ।’ এ বিষয়ে জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম বলেন, আমি জানি না তিনি কেন এ পোস্ট দিয়েছেন, আবারও ডিলিটও করলেন। ফেসবুক আইডি হ্যাক হয়েছে কি না জানি না। বিষয়টি নিয়ে আমরা তার সঙ্গে সাংগঠনিক আলোচনা করার চেষ্টা করছি। এদিকে গত ৭ মে এনসিপি সদর উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে আহ্বায়ক করা হয় মো. জসিম উদ্দিন গাজী এবং সদস্য সচিব করা এ আর আলাউদ্দিনকে। এছাড়াও যুগ্ম আহ্বায়ক ৪ জন, যুগ্ম সদস্য সচিব ৪ জন, সাংগঠনিক ১ জন, সহ-সাংগঠনিক ৩ জন, ৩টি সম্পাদকীয় পদে ১ জন করে মোট ৩ জন এবং সদস্য পদগুলোতে ১ জন করে মোট ২৮ জনসহ সর্বমোট ৪৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow