অভিষেক বচ্চনের লিগে দল কিনলেন ডু প্লেসি, রোডস ও ক্লাসেন
আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের ছয়টি দল নিয়ে আয়োজিত হতে যাওয়া ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ইটিপিএল) ইতোমধ্যে ক্রিকেট বিশ্বে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। বলিউড অভিনেতা অভিষেক বচ্চন সহ-প্রতিষ্ঠাতা হিসেবে যুক্ত থাকায় লিগটি পেয়েছে বাড়তি আকর্ষণ।
লিগটির ফ্র্যাঞ্চাইজি মালিকানায় একে একে যুক্ত হচ্ছেন বিশ্ব ক্রিকেটের বড় বড় নাম। সর্বশেষ রটারডাম ডকার্স ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছেন দক্ষিণ আফ্রিকার তিন তারকা—ফাফ ডু প্লেসি, হাইনরিখ ক্লাসেন এবং জন্টি রোডস। দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করবেন ডু প্লেসি।
এর আগে নেদারল্যান্ডসভিত্তিক আমস্টারডাম ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্টিভ ওয়াহ। আইরিশ দলের অংশীদার হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। স্কটল্যান্ডভিত্তিক এডিনবরা ফ্র্যাঞ্চাইজির মালিকানায় রয়েছেন কাইল মিলস ও নাথান ম্যাককালাম।
এছাড়া গ্লাসগো-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির মালিকানায় যুক্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল, যিনি একই সঙ্গে টুর্নামেন্টটির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও।
চলতি বছরের ২৬ আগস্ট থেকে শুরু হয়ে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ইটিপিএলের প্রথম আসর। ইউরোপ

চলতি বছরের ২৬ আগস্ট থেকে শুরু হয়ে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ইটিপিএলের প্রথম আসর। ইউরোপের ছয় শহর—গ্লাসগো, আমস্টারডাম, এডিনবরা, ডাবলিন, বেলফাস্ট ও রটারডামে অনুষ্ঠিত হবে মোট ৩৩টি ম্যাচ।
খেলোয়াড় তালিকাতেও থাকছে চমক। আমস্টারডাম ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন স্টিভেন স্মিথ, মিচেল মার্শ এবং নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। আরও কয়েকজন আন্তর্জাতিক তারকা ক্রিকেটারকে দলে ভেড়ানোর আলোচনা চলছে।
ফ্র্যাঞ্চাইজি লিগের ভিড়ে নতুন এই উদ্যোগ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ফাফ ডু প্লেসি। তিনি বলেন, নতুন একটি লিগের শুরু থেকেই যুক্ত হওয়া দারুণ রোমাঞ্চকর এবং এর সম্ভাবনা অনেক।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অনুমোদিত বহুজাতিক এই টি-টোয়েন্টি লিগ ইউরোপের ক্রিকেট বাজারকে নতুনভাবে উজ্জীবিত করতে পারে। যদিও সময়সূচির কারণে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে সূচি বিড়ম্বনার সম্ভাবনা রয়েছে, তবুও তারকাদের অংশগ্রহণে শুরু হওয়ার আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ইটিপিএল।