ইরান রক্তপিপাসু, বললেন ট্রাম্প

মার্কিন সামরিক বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দাবি করেছেন। এ পোস্টে ট্রাম্প ইরানকে ‘রক্তপিপাসু’ বলে উল্লেখ করেন।  ট্রাম্প বলেন, এই অভিযানে তেহরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত এমনভাবে ধ্বংস করা হয়েছে যে ‘রক্তপিপাসু ইরান’ তা আর উদ্ধার করতে বা পুনরুদ্ধার করতে পারছে না। মঙ্গলবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত- এ পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে আরেকটি স্ট্যাটাস দেন।  ট্রাম্প তার পোস্টে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথভাবে ইরানে পরিচালিত সামরিক অভিযান সফল। তা নিয়ে সমালোচনা ছড়ানোর পেছনে দুর্নীতিগ্রস্ত ভুয়া সংবাদমাধ্যম দায়ী। তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে স্বাধীনভাবে কোনো যাচাইযোগ্য তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। এদিকে সম্প্রতি দ্য জন ফ্রেডরিকস শো নামক রেডিও অনুষ্ঠানে টেলিফোনে সাক্ষাৎকার দেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ইরান আলোচনায় আসবে। যদি না আসে, তাহলে তারা এমন সম

ইরান রক্তপিপাসু, বললেন ট্রাম্প

মার্কিন সামরিক বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দাবি করেছেন। এ পোস্টে ট্রাম্প ইরানকে ‘রক্তপিপাসু’ বলে উল্লেখ করেন। 

ট্রাম্প বলেন, এই অভিযানে তেহরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত এমনভাবে ধ্বংস করা হয়েছে যে ‘রক্তপিপাসু ইরান’ তা আর উদ্ধার করতে বা পুনরুদ্ধার করতে পারছে না।

মঙ্গলবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত- এ পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে আরেকটি স্ট্যাটাস দেন। 

ট্রাম্প তার পোস্টে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথভাবে ইরানে পরিচালিত সামরিক অভিযান সফল। তা নিয়ে সমালোচনা ছড়ানোর পেছনে দুর্নীতিগ্রস্ত ভুয়া সংবাদমাধ্যম দায়ী।

তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে স্বাধীনভাবে কোনো যাচাইযোগ্য তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।

এদিকে সম্প্রতি দ্য জন ফ্রেডরিকস শো নামক রেডিও অনুষ্ঠানে টেলিফোনে সাক্ষাৎকার দেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ইরান আলোচনায় আসবে। যদি না আসে, তাহলে তারা এমন সমস্যার মুখে পড়বে যা তারা আগে কখনো দেখেনি।

তিনি আরও বলেন, ‘আশা করি তারা একটি ন্যায্য চুক্তি করবে এবং নিজেদের দেশ পুনর্গঠন করবে। তবে তাদের কাছে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যাবে না। তাদের সেই সুযোগও থাকবে না। আমরা এটা হতে দিতে পারি না। এটি বিশ্ব ধ্বংসের কারণ হতে পারে।’

ট্রাম্প দাবি করেন, ‘ইরান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সামনে অন্য কোনো বিকল্প ছিল না। তার ভাষায়, ইরানের ক্ষেত্রে আমাদের কোনো বিকল্প ছিল না। আমাদের এটা করতেই হয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow