অর্জুনের মেহেদি-সংগীতে তাক লাগালেন শচীন টেন্ডুলকার

দুই দিন পরই ছেলেকে বিয়ে দিতে চলেছেন ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার। ছেলের বিয়ে উপলক্ষে তাই বিরাট তোড়জোড়। নিজের শহর মুম্বাইতেই গাঁটছড়া বাঁধবেন শচীনপুত্র অর্জুন টেন্ডুলকার। তাই সাজ সাজ রব শচীন টেন্ডুলকারের মুম্বাইয়ের বাসভবনে। এই আনন্দ উৎসবে তিনি নিজে একটু সাজবেন না, তা কী আর হয়। ছেলের সঙ্গীতের আগে একটু ভিন্ন অবতারেই ধরা দিলেন মাস্টার ব্লাস্টার। মঙ্গলবার মুম্বাইয়েই বসেছে অর্জুন টেন্ডুলকার এবং সানিয়া চান্দোকের মেহেদির আসর। তাতে সবুজ শেরওয়ানি এবং নকশা কাটা জ্যাকেটে রীতিমতো তাক লাগিয়েছেন শচীন। সঙ্গে রয়েছে গোটা চান্দোক এবং টেন্ডুলকার পরিবার। অর্জুন, সানিয়া, অঞ্জলী, সারাদের সঙ্গে সানিয়ার পরিবারের অন্য সদস্যরাও ছিলেন শচীনের সঙ্গে। ওই মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। গত বছরের ১৩ই আগস্ট অনেকটা চুপিসারেই বাগদান সেরেছিলেন শচীন টেন্ডুলকারের পুত্র। ছোট্ট এক অনুষ্ঠানে সানিয়া চন্দোকের সঙ্গে বাগদান হয়েছিল শচীনপুত্রের। তবে দুই পরিবারের পক্ষ থেকে তখন তেমন কোন আয়োজন করা হয়নি। কিন্তু এবার বেশ ভালো আয়োজন। কিছুদিন আগে শচীন টেন্ডুলকারই আমন্ত্রণপত্র হাতে সপরিবারের দেশের প্রথম সারির রাজনীতিবিদদের দুয়ারে দুয়ার ঘুরে

অর্জুনের মেহেদি-সংগীতে তাক লাগালেন শচীন টেন্ডুলকার
দুই দিন পরই ছেলেকে বিয়ে দিতে চলেছেন ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার। ছেলের বিয়ে উপলক্ষে তাই বিরাট তোড়জোড়। নিজের শহর মুম্বাইতেই গাঁটছড়া বাঁধবেন শচীনপুত্র অর্জুন টেন্ডুলকার। তাই সাজ সাজ রব শচীন টেন্ডুলকারের মুম্বাইয়ের বাসভবনে। এই আনন্দ উৎসবে তিনি নিজে একটু সাজবেন না, তা কী আর হয়। ছেলের সঙ্গীতের আগে একটু ভিন্ন অবতারেই ধরা দিলেন মাস্টার ব্লাস্টার। মঙ্গলবার মুম্বাইয়েই বসেছে অর্জুন টেন্ডুলকার এবং সানিয়া চান্দোকের মেহেদির আসর। তাতে সবুজ শেরওয়ানি এবং নকশা কাটা জ্যাকেটে রীতিমতো তাক লাগিয়েছেন শচীন। সঙ্গে রয়েছে গোটা চান্দোক এবং টেন্ডুলকার পরিবার। অর্জুন, সানিয়া, অঞ্জলী, সারাদের সঙ্গে সানিয়ার পরিবারের অন্য সদস্যরাও ছিলেন শচীনের সঙ্গে। ওই মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। গত বছরের ১৩ই আগস্ট অনেকটা চুপিসারেই বাগদান সেরেছিলেন শচীন টেন্ডুলকারের পুত্র। ছোট্ট এক অনুষ্ঠানে সানিয়া চন্দোকের সঙ্গে বাগদান হয়েছিল শচীনপুত্রের। তবে দুই পরিবারের পক্ষ থেকে তখন তেমন কোন আয়োজন করা হয়নি। কিন্তু এবার বেশ ভালো আয়োজন। কিছুদিন আগে শচীন টেন্ডুলকারই আমন্ত্রণপত্র হাতে সপরিবারের দেশের প্রথম সারির রাজনীতিবিদদের দুয়ারে দুয়ার ঘুরেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সকলকেই ছেলের বিয়েতে নিমন্ত্রণ করেছেন। সুতরাং মনে করা হচ্ছে অর্জুনের বিয়েতে শচীনের বাড়িতে চাঁদের হাটই বসতে চলেছে। আগামীকাল ৫ই মার্চ বিয়ের অনুষ্ঠান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow