আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

ছোটবেলার সেই চেনা ছড়া ‘আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ’ শোনেননি এমন বাঙালি খুঁজে পাওয়া দায়। সেই চেনা কথার আবেগকে আধুনিক ঢাকাইয়া ও রোমান্টিক ঘরানায় পর্দায় আনছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক সৈয়দ অমি এবং ঢালিউডের গ্ল্যামারাস চিত্রনায়িকা আঁচল আঁখি। ঈদুল আজহা-পরবর্তী মিউজিক ভিডিওর জোয়ারে তাদের নতুন গান ‘আতা গাছে তোতা পাখি’ ঘিরে শ্রোতা-দর্শকদের মাঝে দারুণ উন্মাদনা তৈরি করেছে। এই বিশেষ মিউজিক ভিডিওটিতে বরাবরের মতো জুটি বেঁধেছেন অমি ও আঁচল। গানটির মূল ক্যাচলাইন জনপ্রিয় ছড়া থেকে নেওয়া হলেও এর ভেতরের লিরিক ও মিউজিক অ্যারেঞ্জমেন্টে রয়েছে একেবারেই নতুনত্বের ছোঁয়া। ‘ও সুন্দরী কবে হবি আমার ঘরের বউ’— এমন কথার চমৎকার রোমান্টিক মেলোডি এবং বিট তরুণ প্রজন্মকে দারুণভাবে আকৃষ্ট করবে বলে প্রত্যাশা গায়কের৷ সৈয়দ অমির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার (২৯ জুলাই) মিউজিক ভিডিও মুক্তি পাবে। গানের ভিডিওতে আঁচল আঁখির চিরচেনা গ্ল্যামারাস উপস্থিতি এবং অমির নিজস্ব স্টাইলিশ পারফরম্যান্স গানটিকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে, তা টিজারে স্পষ্ট। লন্ডনের জনপ্রিয় চমৎকার লোকেশন, রঙিন কোরিওগ্রাফি আর জমজমাট কস্টিউম ডিজাইন

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’
ছোটবেলার সেই চেনা ছড়া ‘আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ’ শোনেননি এমন বাঙালি খুঁজে পাওয়া দায়। সেই চেনা কথার আবেগকে আধুনিক ঢাকাইয়া ও রোমান্টিক ঘরানায় পর্দায় আনছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক সৈয়দ অমি এবং ঢালিউডের গ্ল্যামারাস চিত্রনায়িকা আঁচল আঁখি। ঈদুল আজহা-পরবর্তী মিউজিক ভিডিওর জোয়ারে তাদের নতুন গান ‘আতা গাছে তোতা পাখি’ ঘিরে শ্রোতা-দর্শকদের মাঝে দারুণ উন্মাদনা তৈরি করেছে। এই বিশেষ মিউজিক ভিডিওটিতে বরাবরের মতো জুটি বেঁধেছেন অমি ও আঁচল। গানটির মূল ক্যাচলাইন জনপ্রিয় ছড়া থেকে নেওয়া হলেও এর ভেতরের লিরিক ও মিউজিক অ্যারেঞ্জমেন্টে রয়েছে একেবারেই নতুনত্বের ছোঁয়া। ‘ও সুন্দরী কবে হবি আমার ঘরের বউ’— এমন কথার চমৎকার রোমান্টিক মেলোডি এবং বিট তরুণ প্রজন্মকে দারুণভাবে আকৃষ্ট করবে বলে প্রত্যাশা গায়কের৷ সৈয়দ অমির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার (২৯ জুলাই) মিউজিক ভিডিও মুক্তি পাবে। গানের ভিডিওতে আঁচল আঁখির চিরচেনা গ্ল্যামারাস উপস্থিতি এবং অমির নিজস্ব স্টাইলিশ পারফরম্যান্স গানটিকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে, তা টিজারে স্পষ্ট। লন্ডনের জনপ্রিয় চমৎকার লোকেশন, রঙিন কোরিওগ্রাফি আর জমজমাট কস্টিউম ডিজাইন পুরো ভিডিওজুড়ে এক উৎসবমুখর আমেজ বজায় রেখেছে। গানটি প্রসঙ্গে গায়ক সৈয়দ অমি বলেন, ‘আমরা সবসময়ই শ্রোতাদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। ছোটবেলার স্মৃতিবিজড়িত এই ছড়াকে একটি আধুনিক রোমান্টিক রূপ দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি, গানটি সবার অনেক দিন মনে থাকবে।’ চিত্রনায়িকা আঁচল বলেন, ‘গানের কনসেপ্টটি খুবই চমৎকার। চেনা একটি লাইনকে যেভাবে গানে ও গল্পে রূপ দেওয়া হয়েছে তা এক কথায় দারুণ। মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় আমরা বেশ এনজয় করেছি। দর্শক গানটি পছন্দ করলে আমাদের পরিশ্রম সার্থক হবে।’ কয়েক বছর ধরে এই জুটি একসঙ্গে বেশ কিছু মিউজিক ভিডিও উপহার দিয়েছেন, যা ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি কোটি ভিউ পার করেছে। তার মধ্যে ‘মাতাল’, ‘দুই চাক্কার সাইকেল’, ‘পরি পাইছি রে’ অন্যতম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow