আকাশসীমা ব্যবহারে অনুমতি দেয়নি সৌদি, হরমুজ অভিযান স্থগিতে বাধ্য ট্রাম্প

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নিরাপত্তা দিতে পরিকল্পিত নৌ-অভিযান সাময়িকভাবে স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প- এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।   প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয় যে, অভিযানে অংশ নেওয়া মার্কিন বিমানগুলো দেশটির আকাশসীমা ব্যবহার করতে পারবে না কিংবা সৌদি ভূখণ্ড থেকে উড্ডয়ন করতে দেওয়া হবে না।  এরপরই এ সিদ্ধান্ত নেওয়া হয়। মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, রোববার ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ কর্মসূচি নিয়ে সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশ বিস্মিত হয়েছিল। পরে এ বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনা করেন ডোনাল্ড ট্রাম্প।  তবে আলোচনায় কোনো সমাধানে পৌঁছানো যায়নি। এনবিসি নিউজকে সৌদি সূত্র জানায়, পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তিত হচ্ছিল, তাই বিষয়টি নিয়ে আগাম প্রস্তুতির সুযোগ সীমিত ছিল। সৌদি আরব একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করছে বলেও উল্লেখ করা হয়। হোয়াইট হাউসের এক মুখপাত্র দাবি করেন, আঞ্চলিক মিত্রদের আগেই বিষয়টি জানানো হয়েছিল। তবে মধ্যপ্রাচ্যের এক কূটনীতিক এনবিসিকে জ

আকাশসীমা ব্যবহারে অনুমতি দেয়নি সৌদি, হরমুজ অভিযান স্থগিতে বাধ্য ট্রাম্প

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নিরাপত্তা দিতে পরিকল্পিত নৌ-অভিযান সাময়িকভাবে স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প- এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।  

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয় যে, অভিযানে অংশ নেওয়া মার্কিন বিমানগুলো দেশটির আকাশসীমা ব্যবহার করতে পারবে না কিংবা সৌদি ভূখণ্ড থেকে উড্ডয়ন করতে দেওয়া হবে না।  এরপরই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, রোববার ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ কর্মসূচি নিয়ে সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশ বিস্মিত হয়েছিল। পরে এ বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনা করেন ডোনাল্ড ট্রাম্প।  তবে আলোচনায় কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

এনবিসি নিউজকে সৌদি সূত্র জানায়, পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তিত হচ্ছিল, তাই বিষয়টি নিয়ে আগাম প্রস্তুতির সুযোগ সীমিত ছিল। সৌদি আরব একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করছে বলেও উল্লেখ করা হয়।

হোয়াইট হাউসের এক মুখপাত্র দাবি করেন, আঞ্চলিক মিত্রদের আগেই বিষয়টি জানানো হয়েছিল। তবে মধ্যপ্রাচ্যের এক কূটনীতিক এনবিসিকে জানান, ট্রাম্প ঘোষণা দেওয়ার আগে যুক্তরাষ্ট্র ওমানের সঙ্গে ‘প্রজেক্ট ফ্রিডম’ নিয়ে সমন্বয় করেনি।  যদিও এতে তারা অসন্তুষ্ট ছিলেন না বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র: টাইম অব ইসরাইল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow