আজ জন্মদিন, আগামী মাসে কার উপহারের অপেক্ষায় প্রিয়ন্তি

‘দেশের প্রায় সবকিছুই আমার আছে। আগামী মাসে বিদেশে যাব। তখন জন্মদিনের উপহার নেব। তাই এখন আর কিছু চাই না।’ ফোনের ওপাশ থেকে বললেন উর্বী। তরুণ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বীর আজ (১৩ জুলাই) জন্মদিন। উর্বী জন্মদিন কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। আজ কোনো কাজ রাখেননি তিনি। পুরো দিনটি নিজের মতো করে উপভোগ করার পরিকল্পনা করেছেন। নেই কোনো শুটিং কিংবা অন্য কোনো ব্যস্ততা। কিন্তু উদ্‌যাপন কীভাবে করছেন তিনি? প্রিয়ন্তী জানালেন, সাদামাটাভাবে উদ্‌যাপন করতে চান জন্মদিন। দিনের শুরুতে কিছুটা সময় জিমে কাটালেও বাকি সময় পরিবারের সদস্যদের সঙ্গেই থাকবেন। তিনি বলেন, ‘আজকে কোনো কাজ রাখিনি। তবে একটু জিমে এসেছি। রাতে বাসায় পরিবারের সবাই আসবে। ছোট একটা গেটটুগেদার হবে। সবাই মিলে কোনো রেস্তোরাঁয় রাতের খাবার খাবো।’ জন্মদিনে অনেক মানুষের কাছ থেকে অনেক রকম উপহার আসে। কী পেলেন তিনি? জানতে চাইলে উর্বী জানালেন স্বামী সালমান আহমেদের কাছ থেকেও কোনো উপহার নিচ্ছেন না তিনি। বরং উপহারটি নেবেন বিলম্বে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘দেশের সবকিছুই আমার কাছে আছে। আগামী মাসে বিদেশে যাব। তখন জন্মদিনের উপহার নেব। তাই এখন কোনো কিছু নিতে চাই না।’ ২০১৯

আজ জন্মদিন, আগামী মাসে কার উপহারের অপেক্ষায় প্রিয়ন্তি

‘দেশের প্রায় সবকিছুই আমার আছে। আগামী মাসে বিদেশে যাব। তখন জন্মদিনের উপহার নেব। তাই এখন আর কিছু চাই না।’ ফোনের ওপাশ থেকে বললেন উর্বী। তরুণ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বীর আজ (১৩ জুলাই) জন্মদিন।

উর্বী জন্মদিন কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। আজ কোনো কাজ রাখেননি তিনি। পুরো দিনটি নিজের মতো করে উপভোগ করার পরিকল্পনা করেছেন। নেই কোনো শুটিং কিংবা অন্য কোনো ব্যস্ততা। কিন্তু উদ্‌যাপন কীভাবে করছেন তিনি?

আজ জন্মদিন, আগামী মাসে কার উপহারের অপেক্ষায় প্রিয়ন্তি

প্রিয়ন্তী জানালেন, সাদামাটাভাবে উদ্‌যাপন করতে চান জন্মদিন। দিনের শুরুতে কিছুটা সময় জিমে কাটালেও বাকি সময় পরিবারের সদস্যদের সঙ্গেই থাকবেন। তিনি বলেন, ‘আজকে কোনো কাজ রাখিনি। তবে একটু জিমে এসেছি। রাতে বাসায় পরিবারের সবাই আসবে। ছোট একটা গেটটুগেদার হবে। সবাই মিলে কোনো রেস্তোরাঁয় রাতের খাবার খাবো।’

জন্মদিনে অনেক মানুষের কাছ থেকে অনেক রকম উপহার আসে। কী পেলেন তিনি? জানতে চাইলে উর্বী জানালেন স্বামী সালমান আহমেদের কাছ থেকেও কোনো উপহার নিচ্ছেন না তিনি। বরং উপহারটি নেবেন বিলম্বে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘দেশের সবকিছুই আমার কাছে আছে। আগামী মাসে বিদেশে যাব। তখন জন্মদিনের উপহার নেব। তাই এখন কোনো কিছু নিতে চাই না।’

আজ জন্মদিন, আগামী মাসে কার উপহারের অপেক্ষায় প্রিয়ন্তি

২০১৯ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিয়ে শোবিজে পা রাখেন প্রিয়ন্তী উর্বী। সেই প্রতিযোগিতার পরই নির্মাতা ও বিজ্ঞাপন সংস্থাগুলোর নজরে আসেন তিনি। ২০২০ সালের শেষ দিকে বিজ্ঞাপনের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। তারপর অভিনয়ে।

২০২১ সালের মার্চ মাসে অনিরুদ্ধ রাসেলের ‘ভেজা বিড়াল’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক তার। প্রথম নাটকেই প্রমাণ করেন, তিনি সম্ভাবনাময়ী। ওটিটি প্ল্যাটফর্মেও বেশ কিছু কাজ করেছেন তিনি। ‘এই মুহূর্ত’ এবং ‘কোথায় পালাবে বলো রূপবান’ ওয়েবফিল্মে অভিনয়ের পর তিনি কাজ করেন ‘ক্যাফে ডিজায়ার’, ‘ইন্টার্নশিপ’, ‘অপলাপ’ এবং ‘কালপুরুষ’-এর মতো আলোচিত ওয়েব সিনেমা ও সিরিজে। প্রতিটি কাজেই ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় প্রশংসায় ভাসিয়েছে তাকে।

আজ জন্মদিন, আগামী মাসে কার উপহারের অপেক্ষায় প্রিয়ন্তি

বর্তমানে নাটকে ব্যস্ত প্রিয়ন্তী। বিভিন্ন টেলিভিশন নাটক ও ডিজিটাল কনটেন্টে নিয়মিত অভিনয় করছেন তিনি। সম্প্রতি প্রচারিত ‘বুক পকেটের গল্প’ নাটকে তার অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছে। নাটকটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তার অভিনয় নিয়ে ইতিবাচক আলোচনা দেখা যায়।

এমআই/আরএমডি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow