আদ-দ্বীনের লাইসেন্স ফিরে পাওয়ার বিষয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অবকাঠামোগত ও কারিগরি ত্রুটিগুলো সংশোধনের দাবি জানিয়ে পুনরায় পরিদর্শনের আবেদন করেছে। সরকার পরিদর্শনে সন্তুষ্ট হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় শিশুর মৃত্যুর ঘটনায় সরকার কোনো ব্যবস্থা না নিলে সমালোচনার মুখে পড়তে হতো। তাই ঘটনার পরপরই হাসপাতালটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, হাসপাতালের আইসিইউসহ বিভিন্ন অবকাঠামোগত ত্রুটি দূর করার নির্দেশ দেওয়া হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এসব ত্রুটি সংশোধনের কাজ সম্পন্ন করেছে এবং পুনরায় পরিদর্শনের জন্য আবেদন করেছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন করে বাস

আদ-দ্বীনের লাইসেন্স ফিরে পাওয়ার বিষয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অবকাঠামোগত ও কারিগরি ত্রুটিগুলো সংশোধনের দাবি জানিয়ে পুনরায় পরিদর্শনের আবেদন করেছে। সরকার পরিদর্শনে সন্তুষ্ট হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় শিশুর মৃত্যুর ঘটনায় সরকার কোনো ব্যবস্থা না নিলে সমালোচনার মুখে পড়তে হতো। তাই ঘটনার পরপরই হাসপাতালটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, হাসপাতালের আইসিইউসহ বিভিন্ন অবকাঠামোগত ত্রুটি দূর করার নির্দেশ দেওয়া হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এসব ত্রুটি সংশোধনের কাজ সম্পন্ন করেছে এবং পুনরায় পরিদর্শনের জন্য আবেদন করেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন করে বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করবেন। পরিদর্শনে সন্তোষজনক অগ্রগতি পাওয়া গেলে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়ে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিয়েছে বলে তিনি জেনেছেন। তবে এ ঘটনায় দায়ের করা মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। মামলার বিষয়ে আদালত ও প্রচলিত আইন অনুযায়ী সিদ্ধান্ত হবে।

তিনি আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো হাসপাতালটিকে কোনো চূড়ান্ত ছাড় দেয়নি। পুনঃপরিদর্শনের প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow